চামড়ার রঙ পরিবর্তন করে নিজেকে আরো আকর্ষণীয় করা এখন নিরাপদ নয়৷ কারণ আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা কেন্দ্র বলছে, সানবেড ক্যান্সারের ঝুঁকি বাড়ায়৷ যা মৃত্যুর কারণ হতে পারে৷
বিশ্বের অনেক দেশ আছে যেখানে সূর্যের প্রখর খরতাপ খুবই দুর্লভ বিষয়৷ আর এইসব দেশের বেশিরভাগ মানুষেরই গায়ের রঙ সাদা৷ পরিবর্তনের জন্যই হোক আর সৌন্দর্য বর্ধণের জন্য- অনেকেই তাদের গায়ের রঙ রৌদ্রোর তাপে পুড়িয়ে, কিছুটা কালো করতে আগ্রহী থাকেন৷ এই জন্য আধুনিক এই যুগে তৈরি হয়েছে আধুনিক এক পদ্ধতি ৷ যার নাম সানবেড৷ চোখে বিশেষ চশমা পরে ঘন্টার পর ঘন্টা একটি বিশেষ চেম্বারের মধ্যে শুয়ে থাকা যা কিনা সানবাথের মতোই কাজ করে৷ পরিবর্তনের জন্যই হোক আর সৌন্দর্য বর্ধণের জন্য- অনেকেই তাদের গায়ের রঙ রৌদ্রোর তাপে পুড়িয়ে, কিছুটা কালো করতে আগ্রহী থাকেন
কিন্তু আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা কেন্দ্র বলছে আগে তারা সানবেডের কারণে ক্যান্সার হতে পারে এমন কথা বললেও এখন তারা নিশ্চিৎ৷ কেন্দ্রটি বলছে এই কারণে মানুষের শরীরে ভয়াবহ জীবননাষক ক্যান্সার হতে পারে৷ গবেষণা কেন্দ্রটির তথ্য মতে, ৩০ বছরের নিচে যে সব মানুষ সানবেড করে থাকেন তাদের ৭৫ ভাগেরই ভয়াবহ ক্যান্সার হতে পারে৷ এটি চোখে বা শরীরের যে কোন জায়গায় বাধতে পারে বাসা৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত ক্যান্সার বিশেষঞ্জ ড. ফাতিহা এল গ্লিসাসীর মতে, সানবেডের জন্য যে ধরণের যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা চামড়া, বিশেষ করে তরুণ মহিলাদের চামড়ার জন্য ক্ষতিকর৷
গবেষণা কেন্দ্রটি সাবধান করে বলছে, সিগারেট পানের ফলে ক্যান্সারের সম্ভাবনা যতো বেশি থাকে সানবেডের জন্য তার মাত্রা আরো বেশি হয়৷ কেন্দ্রটি তাদের সমীক্ষায় দেখাচ্ছে, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে ৮৪২০জন ক্যান্সারে আক্রান্ত হয় ৷ এর মধ্যে পুরুষ ৫৪০০ জন এবং মহিলার সংখ্যা ৩০২০ জন৷ আর পৃথিবীতে সানবেড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উত্তর ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে৷
এদিকে যুক্তরাজ্যের সানবেড এ্যাসোসিয়েশন বিষয়টিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে৷ তারা বলছে, সানবেডের কারণে চামড়ায় ক্যান্সার হওয়ার কোন সুযোগ নেই৷ আর যদি হয়েও থাকে তবে তা অতিরিক্ত সানবেড ব্যবহারের কারণে হতে পারে৷
Click This Link
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।