somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগলকে ফেইসবুকের চ্যালেঞ্জ

১২ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কনটেন্ট শেয়ারিং সার্ভিস ফ্রেন্ডফিড কিনে নিয়ে সামাজিক নেটওয়ার্ক ফেইসবুক দৃশ্যত ইন্টারনেট জায়ান্ট গুগলকে নতুন এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বলে মনে করছেন এ সংশ্লিষ্ট বিশ্লেষকরা৷

এতদিন ধরে অনেকেই মনে করে আসছিলেন এই রিয়েল টাইম সার্চ ইঞ্জিন হয়তো কিনে নেবে গুগল; এমনকি টুইটারও৷ ব্লগার রবার্ট স্কোবল এ বিষয়ে বিবিসিকে বলেন, নিয়মিত অনুসন্ধানের জন্য গুগলই সেরা৷ কিন্তু রিয়েল টাইম অনুসন্ধানে সেরা ফ্রেন্ডফিড৷


সিলিকন ভ্যালির বিশেষজ্ঞরা বলছেন, নতুন চুক্তির মাধ্যমে ফেইসবুক প্রযুক্তি বিশ্বে জমে ওঠা প্রতিযোগিতার ধারাই বদলে দিয়েছে৷ সামাজিক গণমাধ্যমগুলোর ঘটনা চুক্তির মাধ্যমে ফেইসবুক সরাসরি টুইটারের দিকে বন্দুক তাক করেনি, করেছে গুগলের দিকেপরিক্রমার খবর পরিবেশনকারী সংবাদ ব্লগ মাশাবেল এর সহযোগী সম্পাদক বেন পার বলেন, টুইটার কিনতে ব্যর্থ হওয়ার পর ফেইসবুকের কাছে এটিই ছিল শ্রেষ্ঠ বিকল্প৷ রিয়েল টাইমে অনেক কিছু করার ফ্রেন্ডফিডের প্রাযুক্তিক দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, নতুন চুক্তির মাধ্যমে ফেইসবুক সরাসরি টুইটারের দিকে বন্দুক তাক করেনি, করেছে গুগলের দিকে৷

ফেইসবুকের অনেক বৈশিষ্ট্যের ধারণা ফ্রেন্ডফিড থেকে পাওয়া বলে মনে করেন সিলিকন ভ্যালির বিশ্লেষকরা৷ বিশেষ করে ইউটিউব বা ফ্লিকারের মতো তৃতীয় পক্ষের সার্ভিস ব্যবহারের ক্ষেত্রে৷ ফ্রেন্ডফিডের গবেষণা ও উন্নয়ন শাখার প্রশংসা করে স্কোবল আশা প্রকাশ করেন, ফেইসবুক সেগুলোর অব্যাহত উন্নয়ন ঘটাবে৷

ফেইসবুকের ফ্রেন্ডফিড কিনে নেওয়ার চুক্তি সিলিকন ভ্যালির অনেককেই বেশ অবাক করেছে৷ গত দু বছর ধরে দুই প্রতিষ্ঠানের মধ্যে কথা হচ্ছিল আবার কথা বন্ধও হয়ে যাচ্ছিল৷ ফ্রেন্ডফিডের অন্যতম প্রতিষ্ঠাতা ব্রেট টইলর এ কথা স্বীকার করে বলেন, শেষ মুহুর্তে চুক্তি হয়েছে৷ অনেকে যদিও মনে করছিলেন, গুগলই একে কিনে নেবে৷ ফেইসবুকের সঙ্গে চুক্তিকে টেইলর বর্ণনা করেন এভাবে, ফেইসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেছে ফ্রেন্ডফিড (ফেইসবুকে বন্ধুত্ব গড়ার প্রস্তাব করতে হলে ব্যবহারকারীদেরকে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে অনুরোধ পাঠাতে হয়, এটিই ফ্রেন্ড রিকোয়েস্ট নামে পরিচিত)৷

ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও এ চুক্তিতে খুবই খুশি৷ তিনি বলেন, আমি প্রথমবার কথা বলেই খুব সহজে তথ্য ভাগাভাগি করার উপায় দেখে চমৎকৃত হয়েছি৷
Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×