somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরী নারীর সান্নিধ্যে পুরুষের মেধা কমে যায়!

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুন্দরীদের সান্নিধ্যে পুরুষের কাজের স্পৃহা বাড়ে কিংবা মেধার বিকাশ ঘটে এমন ধারণায় যারা এতদিন বিশ্বাসী ছিলেন তাদের আত্মবিশ্বাসে বিরাট এক ‘কুঠারাঘাত’ করেছেন নেদারল্যান্ডের একদল মনোবিজ্ঞানী। সর্বশেষ এক গবেষণায় তারা বলেছেন, সুন্দরীদের সান্নিধ্যে সময় কাটালে কিংবা দীর্ঘক্ষণ বাতচিত করলে পুরুষের মস্তিষ্কের কার্যক্ষমতার ওপর বেশ নেতিবাচক প্রভাব পড়ে। মজার ব্যাপার হচ্ছে, একই গবেষণায় দেখা গেছে যত হ্যান্ডসাম পুরুষ হোক না কেন তার সান্নিধ্য নারীদের মস্তিষ্কের কার্যক্ষমতার ওপর কোন নেতিবাচক প্রভাব ফেলতে পারে না! এই গবেষণার ফল এক্সপেরিমেন্টাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজি জার্নালে প্রকাশ করা হয়েছে।

সুন্দরীদের সান্নিধ্য কেন পুরুষের মস্তিষ্কের কার্যক্ষমতায় বাধা সৃষ্টি করে এর ব্যাখ্যায় বিজ্ঞানীরা বলেছেন, পুরুষ জাতি জন্মগতভাবেই বাহ্যিক সৌন্দর্যের দিকে বেশি মাত্রায় নিবিষ্ট। হ্যান্ডসাম পুরুষের সান্নিধ্যে নারীর মস্তিষ্কে নেতিবাচক প্রভাব কেন পড়ে না এর ব্যাখ্যায় তারা বলেছেন, নারীরা জন্মগতভাবেই ‘প্র্যাকটিক্যাল’ হয়। পুরুষের বাহ্যিক সৌন্দর্যকে তারা একমাত্র ‘গুণ’ বলে মনে করেন না। তাদের কাছে পুরুষের চারিত্রিক দৃঢ়তা বা স্বভাব, শারীরিক, মানসিক ও সামাজিক শক্তি, ক্যারিয়ার ইত্যাদিও গুরুত্ব পায়।

নেদারল্যান্ডের র‌্যাডবাউন্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীরা গবেষণায় দেখতে পান, একজন পুরুষ একজন সুন্দরী নারীর সান্নিধ্যে কিছুক্ষণ কাটানোর পর আই কিউ টেস্ট কিংবা যে কোন ধরনের পরীক্ষায় আগের চেয়ে ফল খারাপ করছেন! মেয়েটি যত বেশি সুন্দরী, মেধার পরীক্ষায় ফলাফল তত বেশি খারাপ দেখা গেছে! বিজ্ঞানীরা তাদের গবেষণার ফল প্রকাশ করার আগে ৪০ দফা পরীক্ষা করেন। গবেষণায় যেসব প্রাপ্তবয়স্ক পুরুষ বা সুন্দরী নারীদের সাহায্য নেয়া হয়েছে তাদের আগেভাগে গবেষণার বিষয়বস্তু বুঝতে দেয়া হয়নি। প্রায় প্রতিবারই একই ফল লক্ষ্য করা গেছে; পুরুষটির মস্তিষ্ক আগের চেয়ে কম কাজ করছে আর মেয়েটির মেধার কাজের ক্ষেত্রে তেমন কোন পরিবর্তন আসেনি। ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির বিখ্যাত মনোবিজ্ঞানী ড. জর্জ ফিল্ডম্যান বলেন, যদি কোন পুরুষ কোন সুন্দরী মেয়ের সান্নিধ্যে গিয়ে কল্পনাতেও তাকে কাছে পেতে কিংবা মন জয় করতে চায় তবে তার নিজের অজান্তেই মস্তিষ্কের কোষগুলো ‘ওভারওয়ার্ক’ শুরু করে দেয়। তার কাছ থেকে সরে যাবার পর কোষগুলো ক্লান্ত থাকে; ফলে মস্তিষ্ক তার স্বাভাবিক ক্ষমতা প্রদর্শন করতে পারে না। তিনি আরো বলেন, কোন সুন্দরী মেয়ে কোন ছেলেকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে এক চান্সে মনে করতে পারা ছেলের সংখ্যা খুব কমই আছে!
Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৬
১৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধে কেউ জয়ী হয়না, যুদ্ধ বন্ধ হলে মানবতার জয় হয়।

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৪৩

যুদ্ধে কে জয়ী হয়েছে?

আমার উত্তর খুব সহজ- কেউ না।
যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন শুধু সৈনিক নয়; মায়ের বুক খালি হয়, শিশুর ভবিষ্যৎ ভেঙে... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

কটা দুলাল

লিখেছেন শেরজা তপন, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪১



বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×