somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দম্পতির এক বিছানায় ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম মানেই নিরবচ্ছিন্ন শান্তি৷ কিন্তু সেই শান্তি কী ঠিকঠাক মেলে যদি পাশেই আর একজন শুয়ে থাকে? না মেলেনা, বলেছেন বৃটিশ বিশেষজ্ঞ ড. নিল স্ট্যানলি৷ শান্তিতে ঘুমানোর জন্য দম্পতিদের বিছানা আলাদা করার পরামর্শ দিয়েছেন তিনি৷


ড. স্ট্যানলি ব্রিটিশ সাইন্স ফেস্টিভালে তাঁর এই পরামর্শের কথা উল্লেখ করে বলেন, স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমালে ৫০ শতাংশ ঘুমেরই বারটা বাজার সম্ভাবনা থাকে৷ যা থেকে হৃদরোগ থেকে শুরু করে শেষ পর্যন্ত নাকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে৷

দম্পতি একবিছানা ভাগ করে ঘুমাবেন এটাই চিরাচরিত নিয়ম৷ বহুবছর ধরে এই রীতি চলে আসছে বিশ্বের দেশে দেশে৷ ইতিহাস বলে রানি ভিক্টোরিয়ার সময়ে যখন একটা রক্ষণশীল সমাজ ব্যবস্থা বৃটেনে চালু ছিল তার আগে বিবাহিত দম্পতির পৃথক বিছানা খুব একটা বিরল ছিলনা৷

বর্তমান সময়ে ইঁট, কাঠ, পাথরের শিল্প নগরীতে বিষয়টি অনেকটা অবাস্তব৷ কিছুটা ব্যয়বহুলও বটে৷ বাসস্থান যেখানে ক্রমশ ছোট হয়ে আসছে সেখানে দম্পতির জন্য আলাদা বিছানা! ভাবাই যায়না৷

ব্রিটেনের ঘুম বিশেষজ্ঞ ড. স্ট্যানলি যিনি ‘ইউনিভার্সিটি অফ সারে' তে কর্মরত আছেন, তিনি বলছেন, পুরুষ বা মেয়ে যে কোন একজনের ঘুমাবার ধরণ বা ঘুমের মধ্যে নাক ডাকার কারণে অপরজনের অর্ধেক ঘুমই নষ্ট হয়ে যেতে পারে৷

ড. স্ট্যানলি ব্রিটিশ সাইন্স ফেস্টিভালে ঘুম নিয়ে তার এই গবেষণার ফলাফল তুলে ধরার সময় অনেক সাবধানতার সঙ্গে বলেন, যারা দীর্ঘদিন এক সঙ্গে ঘুমাচ্ছেন এবং কোন সমস্যা হচ্ছেনা তাদের বিছানা আলাদা করার প্রয়োজন নেই৷ তবে তারা আলাদা করে দেখতে পারেন এবং এতে আরো বেশি সুফল আসতেও পারে৷

স্ট্যানলি ৪০ জন দম্পতির উপর গবেষণা চালান৷ দম্পতিদের মধ্যে আলাদ বিছানায় ঘুমানোর ব্যাপারে খুবই অনীহা দেখতে পান তিনি৷ তিনি বলেন, শতকরা ৮ ভাগ দম্পতি তাদের ৪০ বা ৫০ বছর বয়সে আলাদা ঘরে ঘুমাতে রাজি হন৷

তিনি সাইন্স ফেস্টিভালে ঘুমের ব্যাঘাত ঘটলে কি কি রোগ হতে পারে তারও একটি তালিকা তুলে ধরেন৷ তালিকায় স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসে অস্বাভাবিকতা, ট্রাফিক ও শিল্প দুর্ঘটনা, এমন কি বিবাহবিচ্ছেদও রয়েছে৷

বিশ্বের আরেও অনেক বিজ্ঞানী তাঁকে সমর্থন করে বলেছে আপাতদৃষ্টিতে একসঙ্গে ঘুমালে ঘুম ভালো হবে এটা মনে হলেও আসলে এটি প্রমাণিত যে বিছানা আলাদা করে নেয়া স্বাস্থ্যের জন্য ভাল৷
Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪০
২৫টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×