আমি যখন ষষ্ট শ্রেণীতে পড়ি তখন প্রথম এই ব্লগ সম্পর্কে পত্রিকার ফিচার পাতায় পড়েছিলাম একটি বিশাল প্রতিবেদন ।
তখন আব্বার পিঠের কাছে শুয়ে শুয়ে পত্রিকা পড়তাম আর স্বপ্ন দেখতাম-
পত্রিকার ফিচার পাতার নানারকম বিষয় আমি মন দিয়ে পড়তাম,তার মধ্যে ব্লগার,সাহিত্যিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংশ্লিষ্ট বিষয়গুলো আমি মন দিয়ে পড়তাম ও স্বপ্ন মালা গাঁথতাম ।
তারপর যখন নবম শ্রেণীতে ফোন কিনলাম তখন থেকেই মূলত ব্লগিং শুরু,তখন আবিজাবি অযৌক্তিক কথা লিখতাম,কারন আমার চিন্তার গাঠনিক অবস্থার তখন সবে শুরু,চারপাশের জগতটা তখন সবে চিনতে শুরু করেছি ।তখন এটা ওটা বলে লাইমলাইটে থাকতে ভাল লাগতো,যার বেশিরভাগই ছিল আমার অপরিণত চিন্তার ফল যা অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক ।
আমি প্রচুর বই পড়েছি ওই বয়সে,একটানা প্রায় কয়েক বছর আমি নানান রকমের বইয়ে ডুবে ছিলাম,প্রচুর পড়তাম শুধু পাঠ্যবইটাই কম পড়া হয়েছে ।
যখন স্নাতক প্রথম বর্ষে ভর্তি হলাম তখন থেকে মূলত পড়াটা কমে গেছে,কারন এরপরই আমি লেখক হিসেবে নিজেকে আবিষ্কার করি ।
আমি সব জানি এমনটা দাবী করছিনা,শুধু বলছি যে,লেখালেখির কারনে পড়ার সময়টা কম পেয়েছি ।
অবশ্য সময় ও সুযোগ পেলে এখনো বই নিয়ে বসে পড়ি এবং আমি এখনো একজন আদর্শ বইপোকা !
এই ব্লগটা আমার কাছে শুধু একটা লেখালেখির প্ল্যাটফর্মই নয়,এটা আমার প্রথম ভালবাসার প্ল্যাটফর্ম,ভাললাগা ও শৈশব-কৈশোরের স্বপ্ন জড়ানো এই ব্লগ ।
আজ অনেকদিন পর আবার নিজস্ব গন্ডির প্রিয় চেনা জায়গায় ফিরে এলাম ।
ভালবাসা ও ভাললাগার এই প্রিয় সামু ও তার কর্তৃপক্ষের কাছে আমি সবসময় ঋণী ও অশেষ ভালবাসা রাখি ।
তাহলে শুরু হলো লেখালেখির নতুন দিগন্ত.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



