চরিত্র হচ্ছে একপ্রকারের মুখোশ ।ভাল চরিত্র নামক মুখোশ পরে থাকে অধিকাংশ খারাপ লোকে ।
তারা নিজেদের খারাপ স্বভাব,চিন্তা ও দৃষ্টিকে গোপন রেখে খারাপ হওয়ার কিছু ভ্রান্ত নিয়মের আবির্ভাব ঘটায়,যেমন-
১। শার্ট বা গেঞ্জির কলার্ট উঁচু করে রাখা ।
২। সিঁগারেট খাওয়া ।
৩। মুরব্বি দেখলে সালাম না দেওয়া ।
৪।কাটাছেঁড়া প্যান্ট পড়লে ।
৫। ধর্মকর্ম ঠিকমতো না করলে,পারলে ।
এরকম আরো অনেক কিছু আছে যা না করলে লোকে খারাপ তকমা দিয়ে দেয় ।
অথচ আমাদের দেশের সংবিধানে এমন কোন অপরাধ,অন্যায় বা অনৈতিক কাজের উল্লেখ নেই ।
বরং সেখানে যা যা আছে কেউ তা মেনে চলেইনা উপরোন্ত তা সম্পর্কে কারো কোন ধারণাই নেই !
এ দেশে কলার্ট উঁচু করে রাখলে,পায়ের উপর পা তুলে টঙ দোকানে চায়ের সাথে সিঁগারেট খেলে তাকে ভীষণ খারাপ ভাবা হয়,আর যারা সুদ,ঘুষ,দূর্নীতি,
পরকিয়া,ইভটিজিং ইত্যাদি করে তাদের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই !
ব্যক্তিস্বাধীনতার উপর এমন জঘন্য হস্তক্ষেপ জগতের আর কোন দেশে আছে কিনা আমার সন্দেহ ।
এই দেশে ভাল চরিত্রের ছদ্মবেশে বড় বড় নষ্ট চিন্তার লোক লুকিয়ে থাকে,তাদেরকে দৃষ্টিগোচর করতেই কলার্ট,চুল,প্যান্ট,
ধর্ম ইত্যাদি জিনিস সামনে টেনে এনে চরিত্র বিচার করা হয় ।
বাঙালী সমাজ ব্যবস্থা বিপর্যয়ের তলানীতে এসে ঠেকেছে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



