somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালী সফলতা:অজ্ঞতা ও অক্ষমতা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙালীদের কাছে সফলতার কিছু শব্দ-চাবি(Key Word) আছে,তারা এগুলা ব্যবহার করে সফলতার মুখ দেখতে চায় বা দেখে কিন্তু সফলতা কি, সাফল্য কিভাবে অর্জন করতে হয় তার সঠিক সংজ্ঞা এরা জানেনা৷

আসুন সেই শব্দ-চাবি গুলো সম্পর্কে জানি-

১| আসসালামু আলাইকুম-
মুসলিম ধর্মের মানুষের সম্বোধনসূচক বাক্য।
এটি বলাতে ১০০ সওয়াব পাওয়া যায়,যে আগে দেয় সে ৯০ পায়,পরে দিলে ১০!

আমার কেন যেন মনে হয় আমাদের সমাজব্যবস্থায় এটা এখন একপ্রকারের তুরুপের তাস হয়ে গেছে।
ইন্টারভিউ বোর্ডে সালাম দিয়ে ঢুকাটা এই দেশের জন্য যেন অপরিহার্য যেন এটা বাঙলাী সংস্কৃতির অংশ।
ব্যাপারটা এমন যে,
এটা না বললে চাকরীর ভাইভা বোর্ডে বসা বিজ্ঞজনদের (?) প্রতি চরম অসম্মান করা হয়ে যায়,তারাও যেন মুখ উন্মুখ করে থাকে একটা আসসালামু আলাইকুম শোনার জন্য।
এটা না বললে চাকরী পাওয়া যাবেনা,এই বিশ্বাস বাঙালীদের মনে গেঁথে গেছে৷
এটা বললে চাকরী দাতারা প্রশ্ন সহজ করবে অলৌকিক ক্ষমতার বলে! এটা তারা মনে-প্রাণে বিশ্বাস করে।

আবার এর আরো এক প্রকারের
ব্যবহার আছে,
নেতাদের সামনে আসলে পাতি নেতারা সালাম দিতে দিতে গলা শুকিয়ে ফেলে, যেন সালাম না দিলে বড় পদটা হাতছাড়া হয়ে যাবে৷

আবার উঠতি বয়সী ছেলেরা বয়স্কদের চোখে ভাল সাজার জন্যও এটা ব্যবহার করে।

খুব কম লোকই আছে যারা ধর্মীয় আইন মানতে সালাম প্রয়োগ করে৷

অধিকাংশ বাঙলীই আপন স্বার্থ উদ্বারে এটির ব্যবহার করে থাকে।

২| ইনশাআল্লাহ-
ইসলাম ধর্মের আরো একটি গুরুত্বপূর্ণ শব্দ, এর অর্থ "আল্লা যদি সহায় থাকে"।

বাঙালী ছেলেরা যেকোন জিনিসে নিজের অক্ষমতা প্রকাশে এটির ব্যবহার করে থাকে৷ যেমন-
আমি পরীক্ষায় পাশ করবো,ইনশাআল্লাহ।

এরকম আরো অনেক আছে৷
বাঙালীরা বিশ্বাস করে,
কথার শেষে এটা বললে সে কথা বা কাজ সহজ হয়ে যায়৷

কিন্তু,
এটাকে আমার এই জাতির অদক্ষতা, অযোগ্য ও অক্ষমতার বহিঃপ্রকাশ মনে হয়৷

নিজেরা কোন চেষ্টা করেনা,স্বপ্ন দেখেনা,স্বপ্ন সফল করতে জানেনা-কিন্তু ইনশাআল্লাহ বলে এরা নিশ্চিত থাকে যে এটা হয়ে যাবে৷

উন্নত বিশ্বের মানুষ নিজ কর্মে বিশ্বাসী,নিজ যোগ্যতায় বিশ্বাসী,আর আমরা...!

৩| জয় বাঙলা -

বাঙলীর সবচেয়ে বড় অর্জন স্বাধীনতার মূলমন্ত্র এই শব্দটি৷
বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখ নিঃসৃত এই শব্দ কোটি বাঙালীর স্বপ্ন ছিল,অস্ত্র ছিল৷

কিন্তু আজ এর অপব্যবহার শুরু হয়েছে,
বঙ্গবন্ধু মৃত্যু পরবর্তী সময় থেকেই এর শুরু৷

রাজনীতিকে পেশা বানিয়ে ফেলা বাঙালীরা এটিকে তাদের অস্ত্র বানিয়েছে-
দেশের ইতিহাস,ঐতিহ্য জানেনা,রাজনীতির " র" বোঝেনা,দেশপ্রেমের "দ" ও জানেনা এমন মানুষের কাছে জয় বাঙলা শব্দটা আজ জিম্মি।
এরা তাদের ব্যক্তিগত জীবনের উন্নয়নে এই শব্দ ব্যবহার করে,রাষ্ট ও সমাজ নিয়ে এদের কোন চিন্তা নেই৷
অথচ বঙ্গবন্ধুর আদর্শ দাবী করা নেতারা তাঁর লেখা "অসমাপ্ত আত্মজীবনী " ও "কারাগারের রোজনামচা" বই দুইটির ২ পৃষ্ঠা মন দিয়ে পড়েছে কিনা আমার সন্দেহ।

সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×