আমার যখন ৪ বছর বয়স তখন আমার মা মারা যায় !
আমি বড় হয়েছি আদর-স্নেহ আর ভালবাসার কারাগারে ।
কেউ কোনদিন
শাসন করেনি আমায়,ধমক দেয়নি ।
শিশু ও কৈশোর বেলায় আমি যে আদর ও স্নেহ পেয়েছি,সেই আদর-স্নেহ-ই আজ আমায় খুব একা করে দিয়েছে,আমাকে স্নেহের শূণ্যতায় ভোগাচ্ছে ।
শিশু ও কৈশোরে যাদের আঙিনায়,যাদের কাঁধে,যাদের কোলে বড় হয়েছি,বড় হয়ে দেখি তারা কেউ পাশে নেই !
ভাইয়েরা সব চাকরিস্থলে চলে গেছে,বোনেরা শশুরবাড়ি,ভাবিরা তো পরের ঘর থেকে আসে,কত ই বা আপন হবে ।
মাঝখানে আমি একা হয়ে গেছি,১০ ভাই বোনের ছোট আমি,যা ভাবতাম আসলে তা নয় !
ছোটবেলায় যেটা অনুভব হয়নি,বড় হয়ে সেই মা কেই সবচেয়ে বেশি অনুভব করি !
এতো আদর স্নেহ না দিয়ে সবাই যদি শাসন করতো তবে আজ এতো নিঃসঙ্গ,একাকী মনে হতো না নিজেকে,শাসনের অভাবে আমি আজ একা !
আমার মনের কথা,চাওয়া,পাওয়া,আবদার,অভিযোগ,অভিমান সবই নিজের ভেতর থেকে বের করতে পারিনা !
কেন যেনো মনে হয়,
আমি একা,আমার আপন কেউ নেই,
আমাকে একাই পথ চলতে হবে,একাই সুখ খুঁজতে হবে,একাই জীবন পার করে দিতে হবে ।
যাদের মা আছে তারা এ আবেগ বুঝবেনা,
মাতৃশূণ্যতার অভাব সকল অভাবের বাপ !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



