somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পট ফিক্সিং ও আমাদের প্রিয় আশরাফুল

০৮ ই জুন, ২০১৩ ভোর ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ক্রিকেটের এক নিবেদিত প্রাণ গোড়া সমর্থক আমি।একটা সময় ছিল যখন বাংলাদেশ প্রতিটা ম্যাচ বিপুল ব্যবধানে হারবে এটা ছিল নিয়মিত ঘটনা।তবুও প্রতিটা ম্যচ দেখতে বসতাম একটা উত্তেজনা নিয়ে।বলা তো যায় না আকরাম খান একটা মারদাঙ্গা ইনিংস খেলে যদি কিছু করতে পারে কিংবা রফিকের একটা দারুন স্পেল।রোকন,বিদ্যুত,অপি একজনও কি পারবে না?একবুক আশা নিয়ে প্রতিটা খেলা দেখতে বসতম আমি আর সজীব (আমার ছোট ভাই)।৭০-৭ এর পরেও বলতাম এই জুটিটা টিকে গেলে একটা ফাইটিং স্কোর হবে।আশা পুরন হত খুব কমই।তবে আগ্রহ কমত না একটুও।

ম্যাচ শেষ হলে পরের ম্যাচের অপেক্ষা,আর সিরিজের পর সিরিজ।

অনেক হতাশাবাদী দেখেছি যারা বলত বাংলাদেশকে দিয়ে ক্রিকেট হবে না।বিশ্বকাপে অনেক বন্ধুকে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সমর্থন করতে দেখে কষ্ট পেয়েছি।কষ্ট পেয়েছি মুলতানে পাকিস্তানকে অল্পের জন্য হারাতে না পেরে।তবু হতাশ হইনি।ভারত, দক্ষিন আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বজয়ের আনন্দ পেয়েছি।

আজ পেলাম সম্পূর্ন আলাদা এক অনুভূতি।ম্যাচের পর ম্যচ খারাপ খেলার পরও চোখ বন্ধ করে সমর্থন দিয়েছি তাকে।বন্ধুদের আড্ডায় যুক্তি দিয়েছি যে সে একা যত ম্যাচ জিতিয়েছে আর কেউ তার ধারে কাছে নাই।সেই আশরাফুল আজ আমাকে বড় কষ্ট দিয়েছে।কয়েক কোটি মানুষ হয়ত তাকিয়ে ছিল তার দিকে।ইচ্ছা করে সে ২ টা ওভার কম রান করেছে।বড় অংকের টাকা পেয়েছে কোটি কোটি মানুষের আবেগকে পায়ে দলে মুচড়ে।তাকে শাস্তি পেতে হবে।অবশ্যই পেতে হবে।

তবে একটা খুব গুরুত্বপূর্ন ব্যাপার এখানে আছে।আশরাফুল দোষ স্বীকার করেছে,ক্ষমা চেয়েছে,কান্নাকাটি করেছে মিডিয়ার সামনে।সত্যি যদি আন্তরিকভাবে মন থেকে সে ক্ষমা চেয়ে থাকে তবে বিষয়টি বিবেচনায় আনা উচিত।আমরা চাইনা এমন শাস্তি তাকে দেওয়া হোক যাতে তার ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যায়।

মন থেকে আমি চাই আশরাফুল আবার ফিরে আসবে।শুদ্ধ আশরাফুল দেশের হয়ে খেলতে নামবে লাল সবুজ জার্সি পরে।

আমাদের প্রিয় আশরাফুল।

এই লেখাটি আগে প্রকাশিত হয়েছে মুক্তকন্ঠ ব্লগে
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×