somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিএসপি স্থগিত-আমি কিন্তু একটুও দুঃখ পাইনি

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুল আলোচিত জিএসপি সুবিধা অবশেষে স্থগিত করল যুক্তরাষ্ট্র।মন খারপ করেছেন?দুঃখ পেয়েছেন?গার্মেনটস শিল্পের ভবিষ্যত নিয়ে শঙ্কিত হয়েছেন?হওয়াটা অস্বাভাবিক নয়। দেশের সবচেয়ে বিকশিত শিল্প,বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় উৎস এই খাত।তার উপর এমন খড়গ নেমে আসাটা দুঃসংবদই বটে।

তবে আমি কিন্তু একটু আলাদাভাবে চিন্তা করি।গার্মেন্টস শিল্পের ভবিষ্যৎ কি?আর কতটা ক্ষতিগ্রস্ত হবে এটা সময় বলে দেবে,তবে মন খারাপ কিন্তু আমি একেবারেই করিনি দুঃখ পাওয়া তো বহু দুরের কথা।

পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশের তৈরী পোষাকের চাহিদা আকাশচুম্বী।কিন্তু কেন? চিন্তা করেছেন কখনো?আমেরিকা জার্মানির মত দেশে ভাল মানের কাপড় তৈরী হয় না?অবশ্যই হয়।কিন্তু সেটা করতে যে খরচ হয় তাতে তার মূল্য হয় অনেক বেশী।হবে না?এত সস্তা মূল্যের শ্রম কি অন্য কোন দেশে পাওয়া যায়?আর এই সস্তা শ্রমকে পুজি করে দেশের গার্মেনটস শিল্পের মালিকরা কোটি কোটি টাকা আয় করছেন। বহুজাতিক কম্পানী গুলো যে তার কয়েকগুন মুনাফা করছে তা তো বলাই বাহুল্য।ধনী আরো ধনী হচ্ছে।কেবল ধনী না, আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে।শুধু পরিবর্তন হচ্ছে না ঐ হতভাগ্য শ্রমিকদের ভাগ্য।

অবশ্য কিছুই হচ্ছে না তা আমি বলব না।কয়েক বছর আগেও বেকার সমস্যা ছিল বাংলাদেশের একটা বড় সমস্যা।গার্মেনটস শিল্পে ব্যাপক কর্মসংস্থান হওয়ায় কিছুটা হলেও তা কমেছে।অসহায় নারীদের একটা বড় অংশ নিজের পায়ে দাড়িয়েছে।তাছাড়া রাজস্ব আয়ের মাধ্যমে বড় অংকের বৈদেশিক মুদ্রা আয়ের ব্যাপারটাও অস্বীকার করার উপায় নাই।

এমন ভাল আর মন্দ নিয়েই চলছিল এতদিন।কিন্তু এখন?অগ্নিকান্ড, ভবনধস একের পর এক দুর্ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে অসহায় সেই শ্রমিকদের উপর কি অবিচার করা হচ্ছে।নামমাত্র বেতন নিয়ে,গায়ের রক্ত পানি করে,দিনরাত পরিশ্রম করে যে শ্রমিকগুলে দেশের এত বড় একটা শিল্প টিকিয়ে রেখেছে তাদের জীবনের এতটুকু নিরাপত্তা নেই।এক একটি দুর্ঘটনায় ওরা পোকামাকড়ের মত মরে।শত শত নয়,হাজার হাজার।আর তারপর কি হয় জানেন? লোক দেখানো মামলা,জাতীয় শোক,পত্রিকায় লেখালেখি আর নামমাত্র ক্ষতিপূরণ, কখনো বা তাও না।

কিন্তু এভাবে তো চলতে পারে না।জিএসপি স্থগিত হয়েছে,আমরা দুঃখ পাইনি।বরং আশায় বুক বাধছি যে এবার হয়ত কর্তাদের টনক নড়বে।হতভাগ্য শ্রমিকগুলোর জন্য না, হয়ত নিজেদের স্বার্থেই কিছু একটা ব্যবস্থা নেবে এটুকুতো আশা করতেই পারি কি বলেন?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×