somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

হেফাজতের দাবিনামা ও তাদের আন্দোলনের যৌক্তিকতা ও অযৌক্তিকতা ।

০৯ ই মে, ২০১৩ ভোর ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই মাদ্রাসার ছাত্রের ভীতসন্ত্রস্ত ছবিটাই বলে দিচ্ছে এরা সবাই গ্রাম থেকে এসেছে এবং এরা সহজ সরল , সাধা মনের মানুষ । এরা রাজনীতি বুঝে না কিন্তু এরাই আজ রাজনীতির বলি !

হেফাজতের আন্দোলন শুরু হয় মুলত ব্লগ ও ফেসবুকে কতিপয় নাস্তিকের ইসলাম বিরোধী লেখার প্রতিবাদ স্বরুপ এবং তাদের প্রধান দাবী ছিল সেই সব ইসলাম বিদ্বেষী নাস্তিকদের গ্রেফতার ও শাস্তি । না, দাবিটা কেউ খারাপ বলবে না যদি সে অন্তত আস্তিক হয় কারণ ইসলামের অবমাননা কোন ধর্মপ্রাণ মুসলমানই মানতে পারবেন না তবে হেফাজতিরা যেপথে এগিয়েছে সে পথটা কতুটুকু সঠিক ছিল তা প্রশ্নসাপেক্ষ । তাছাড়া হঠাৎ করে শুনা গেল তাদের দাবি একটা না, দুইটাও না কিন্তু তেরটা !! তাই হেফাজতিরা ১৩ টা দাবি নিয়ে মাঠে নামল জীবন প্রাণ দিয়ে এরমধ্যে কয়টি দাবি সহিহ ইসলামিক ছিল তা আলোচনার দাবি রাখে । যেমন কো-এডুকেশন বন্ধ,দেশের সকল ভাস্কর্য ভেঙ্গে ফেলতে হবে ইত্যাদি । ভাস্কর্য আর মুর্তি যে এক নয় এটা তাদের কে বুঝাবে আর হেফাজতিরা বললেই কি কো-এডুকেশন বন্ধ ও ভাস্কর্য ভেঙ্গে ফেলা সম্ভব বর্তমান এই যুগে ? ইরানে ইসলামি সরকার আছে সেখানে এখনো তাদের প্রাচীন ভাস্কর্য শোভা পাচ্ছে, মহাকবি ফেরদৌসি, রুমীসহ বিভিন্ন মনীষির । ইরানে কো-এডুকেশনেও এখনো বহাল তবিয়তে আছে ।আর কো এডুকেশন বিশ্বের এমন কোন দেশ নেই যে কো এডুকেশন নেই । সবদেশেই আছে । লিবিয়া, সিরিয়া, মিশর, ইরাক, তুর্কিসহ নামকরা কিছু ইসলামী দেশে ভাস্কর্যকে শিল্প হিসাবে দেখা হয় । তাই তারা সেগুলো নষ্ট করেনি বরং সংরক্ষণ করেছে। ভাস্কর্য ও মুর্তির পার্থক্য হল ভাস্কর্যকে পুজা করা হয়না কিন্তু মুর্তিতে করা হয় । আর অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা পুজা করুন আর যাই করুন সে অধিকার তাদের আছে । কিন্তু ব্যাপারটা যদি এমন হত সরকার একটা ভাস্কর্য নির্মাণ করে মুসলমান সম্প্রদায়কে পুজা করার আহবান জানাত তখন মুসলমানদের প্রতিরোধের বিষয়ের ব্যাপারটা থাকত কিন্তু বর্তমানের ব্যাপারটা সম্পূর্ণ উল্টো । হেফাজতিরা না বুঝেই তালেবানি দাবি করেছে যেটা তাদের পুরোপুরি ভূল । তালেবানরা আফগনিস্থানে ক্ষমতায় এসে সকল ভাস্কর্য ধ্বংস ও নারি শিক্ষা নিষিদ্ধ করেছিল । তাছাড়া ইসলামে ভাস্কর্য নিয়েও বিতর্ক আছে । কোরানে এরকমও আছে হযরত সুলাইমান (আ) জ্বীনদের দ্বারা সমুদ্র থেকে বিভিন্ন ভাস্কর্য নিয়ে এসে তার প্রাসাদ সাজাতেন । আবার নবী স্ত্রী আয়েশা (রা)এরও পুতুল ছিল । তাছাড়া কোরানে এরকম কোন স্পষ্ট কোন নির্দেশনা নেই যে ভাস্কর্য হারাম ।

শিক্ষানীতি ও নারিী নীতি নিয়ে তাদের দাবিও আলোচোনার দাবি রাখে। তাদের বোঝা উচিৎ যেহেতু বাংলাদেশ সরকার ইসলামিক সরকার নয় আর ইসলামিক সরকার হলেও যে তাদের এসব দাবি মানবে এমনো কোন কথা নয় একমাত্র তালেবান ছাড়া।কারণ উদাহরণ আগেই দিয়েছি ।তাই তাদের দাবির গ্রহনযোগ্যতার তলানি দেখা উচিৎ ছিল । এটা হল দুদর্শিতার পরিচয়। তবে হেফাজতিরা যা করতে পারতেন তা হল তারা জনগণের কাছে যেতে পারতেন, এজন্য বিভিন্ন রাজনৈতিকদলগুলোকে তাদের দাবি দাওয়া দিতে পারতেন , তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতে পারতেন। যারা তাদের পক্ষে থাকবেন তাদেরকেই তারা ভোট দিবেন বলে সাফ কথা জানিয়ে দিতেন ।আমার মনে হয় নির্বাচন কাছে আসলে আমাদের প্রধামন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে হয়তো চুক্তিও করতেন যেমনটা করেছিল খেলাফতে মজলিসের সাথে !

এই তেরটা দাবির মধ্যে যেটা নিয়ে আন্দোলনের সূত্রপাত মানে প্রথমদিকের দাবিটা তারা দিল চতুর্থ কি পঞ্চমে ! কেন ? যে কারণে আন্দোলনের সূত্রপাত সেটা চতুর্থ বা পঞ্চমে যাবে কেন ? কারণ আন্দোলনের নিয়ামক আর তারা নেই । এখানে তাদের আন্দোলনের দিক নির্দেশনা হয়তো চলে এসেছে বাইরে কোন মহল বিশেষ থেকে।

এই একই ভূল করেছে শাহবাগীরাও । শাহবাগ মুভমেন্ট শুরু হয়েছিল মূলত কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তিসহ সব রাজাকারের সর্বোচ্চ সাজা নিশ্চিৎকরণ । তাদের এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষনা করেছিল হাজার হাজার জনতা কিন্তু না তারাও একটা দাবিতে অটল থাকেনি । দিন দিন তাদের দাবির পরিমাণ বাড়তে থাকে।যেমন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, রাজনৈতিক দল নিষিদ্ধ, পত্রিকা বন্ধ, সম্পাদক গ্রেফতারসহ নানা দাবি উঠতে থাকে। তাদের দাবির পরিমাণ যেমন বাড়তে থাকে তেমনি কমতে থাকে জনসমর্থনও ।

আসলে এই দুই আন্দোলনই লক্ষচ্যুত হয়েছে এবং হাইজ্যাকও হয়েছে এটাতে কোন সন্দেহ নেই ।

সবেচেয়ে খারাপ লাগে গ্রামের মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের এভাবে ঢাকা শহরে নিয়ে আসা হল যাদের রাজনৈতিক ক অক্ষরও জ্ঞান নেই অথচ তারাই হল রাজনৈতিক বলি ! তাদের রক্তে ক্ষমতার মসনদে আসবে হয়তো কোন শাসক কিন্তু তাদের এই দাবিগুলো অধরাই থেকে যাবে কারণ তাদের দাবিগুলোর বেশিরভাগই বাস্তবায়ন কোন সরকারই করবে না আর সেটা হয়তো সম্ভবও না। না আওয়ামী না বিএনপি কেউ করবে না। এই মাদ্রসায় পড়ুয়া গরীব ও সহজ সরল ছাত্রদের ঢাকায় নিয়ে আসা হয়েছে কোন মহল বিশেষের উস্কানিতে। আসলে মুল কথা হল হেফাজতিরা এখানে ব্যবহার ও অপব্যবহার হয়েছে । এছাড়া কিছুই নয় ।

তবে এদের দাবির সাথে কেউ একমত- দ্বিমত প্রকাশ করতেই পারেন । সেটার অধিকার সবার আছে । সরকারকে হেফাজতের সব দাবি মানতে হবে এমন কোন কথা নয় তাই কঠোরতা প্রদর্শন অবাঞ্ছনীয়। আর হেফাজতিরাও এই সময় এক সঙ্গে ঝোপ বুঝে কোপ মারার মত তেরটা দাবি দিয়ে গো-ধরে বসলেন সেটাও ঠিক হয়নি ।ফলাফল কি দাড়ালো সবাই জেনে গেছেন ইতিমধ্যেই । তবে যে কোন প্রকার হত্যা ও সহিংসতা অবশ্যই দু:খজনক ও নিন্দনীয় । পরমত সহিষ্ণুতা, কুটনীতি, আলোচনার চেয়ে বড় কোন অস্ত্র আছে কি ? সরকার সে পথে পা বাড়ায়নি বা বাড়ালেও হয়তো সেটা কাজে আসেনি এবং হেফাজতও সেই পথে পা বাড়ায়নি ।

আমাদের দেশটা অস্থিতিশীল হলে আমাদের কি ক্ষতি আর কাদের লাভ সেটা আমাদের সবার ভেবে দেখতে হবে ।


সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৩ ভোর ৫:০০
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×