somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

প্রসঙ্গ রাজনীতি : আমাদের বৃত্ত নয় সরল রেখায় গমন করতে হবে ও ‘না’ ভোটের দাবি।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল রাতে একটি বেসরকারী টিভি টকশোতে কাজী ফিরোজ রশিদ বলেছেন, স্যার ( এরশাদ) সমর্থন না দিলে আওয়ামী লীগ দুই লক্ষ ভোটের ব্যবধানে হারত। কথাটা কতুটু সত্য জানি না । কারণ গাজীপুরের নির্বাচনের আগে আগে সবাই জানেন এরশাদকে নিয়ে সে কি টানা হেঁচড়া ! কেউ বলেন এরশাদ আমাকে সমর্থন করেছেন আবার কেউ বলেন আমাকে দোয়া করেছেন । যাইহোক শেষ পর্যন্ত এরশাদ তার অবস্থান পরিষ্কার করেছেন যদিও এনিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং এজন্য জাতীয় পার্টির ভোটও নাকি বিভক্ত হয়েছে কারণ জাতীয় পার্টির সমর্থকগণ আগে থেকেই নাকি বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করেছিল । তবে একটা স্থানীয় নির্বাচনে এরশাদকে নিয়ে দুই দলের এরকম টানা হেঁচড়া আমাদের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রকাশ পেয়েছে । গাজীপুরকে বলা আওয়ামী লীগের ঘাটি । সেই ঘাটিতে এরশাদের সমর্থন কেন আওয়ামী লীগের জন্য জরুরী হবে ?

অন্যদিকে বিএনপি নেতা ব্যারিস্টার খোকনকে দেখলাম খুবই উচ্ছসিত । তিনি বলেছেন, সারা বাংলাদেশে আর আওয়ামী লীগ নেই ! ৫ টি সিটি কর্পোরেশনের ফলাফল দেখে তারা এত উচ্ছসিত হতেই পারেন কিন্তু জনগণ তো আপনাদের সফলতার কারণে আপনাদের ভোট দেয়নি । এমনকি বিরোধী দল হিসাবেও আপনারা ব্যর্থ । জনগণের কোন সমস্যা নিয়ে আপনারা কোনদিন রাজপথেও নামেননি , সংসদে জনগণের সমস্যা নিয়ে কথাও বলেননি । । আপনারা যেটুকু রাজপথে সেটুকু আপনাদের ব্যক্তি ও দলীয় স্বার্থে । আন্দোলন করেছেন তত্বাবধায়কের দাবিতে । এর মানে হল মুল উদ্দেশ্য ক্ষমতা।তত্বাবধায়ক সরকার দেন আমরা ক্ষমতায় যাই । জনগণ আসলে আপনাদেরও পছন্দ করে না সেটা আমরা বিগত নির্বাচনে দেখেছি । কিন্তু জনগণের এখন দাঁতের ব্যাথা তাই তারা আগের পেটের ব্যাথা ভুলে গেছে ।

আওয়ামী লীগ বলেছে, নির্বাচনে হারের পর আওয়ামী লীগ শিক্ষা নেবে। বাকি আছে আর অল্প কয়েকমাস । এই স্বল্প সময়ে সাড়ে চার বছরেরও বেশি সময়ের ভুলগুলো শোধরানো সম্ভব ? এর আগে কি আওয়ামী লীগ হারেনি ? তারপরে কি আওয়ামী লীগ শিক্ষা নিয়েছিল ? নেয়নি । বিএনপিও কোন শিক্ষা নেয়নি । আসলে মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে আওয়ামী লীগের ব্যর্থতা ও দুর্নীতির কারণে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনে বিএনপির ব্যর্থতা ও দুর্নীতির কারণে । সহজ কথা কারো সফলতার কারণে কেউ ভোট পায় না । এভাবেই বাঙ্গালী পাঁচ বছর ধর্ষিত হয় আওয়ামী লীগের দ্বারা ও পরের পাঁচ বছর বিএনপির দ্বারা ।

এজন্য আমি মনে করি , ‘না’ ভোটের দরকার আছে ।বিগত তত্বাবধায়ক সরকার ’না’ ভোট চালু করেছিলেন । সংসদীয় সরকার ব্যবস্থায় দল বানালেই রাতারাতি ক্ষমতায় তারা যাবে বা তারা পরিবর্তন করবে বা করতে পারবে এরকম কিছু হওয়ার সম্ভবনা নেই । এখানে সিস্টেমটা এমনভাবে করা হয়েছে যেখানে আমাদের আওয়ামী লীগ বা বিএনপি যে কোন এক দলকে ভোট দিতেই হবে। আর ’না’ ভোট জয়যুক্ত হওয়া মানে দল, ব্যক্তি ও সিস্টেম এসবের প্রতি অনাস্থা প্রকাশ করা । সেই ভয় থেকেই এটা বাতিল করা হয়েছে ।এমন কি ব্যক্তি নেই যে তার কোন প্রার্থী পছন্দ নয় ? এরকম তো অনেক আছে । তাহলে তারা কাকে ভোট দিবেন ? দেখা যাচ্ছে যে তারা ভোটই দিতে যায় না । কিন্তু তাহলে তো তিনি তার মত প্রকাশ করতে পারলেন না ? গণতন্ত্র মানে হল জনগণের মতামত প্রকাশের সুযোগ দেওয়া । সেটা হতে পারে আস্থা বা অনাস্থা কিন্তু শুধু আস্থাই প্রকাশ করব মানে কাউকে না কাউকে ভোট দিতেই হবে যদিও সব প্রার্থী আমার অপছন্দ এরকম তো হতে পারে না ? যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের কাউকে আমি যোগ্য ও দক্ষ মনে করি না তা প্রকাশ করার তো সুযোগ দিতে হবে ?

যাইহোক, সামনে হয়তো বিএনপি ক্ষমতায় আসতেছে ।আমরা কি কোন পরিবর্তন পাব ? পাব না । আওয়ামী লীগের আমলে যা ছিলাম বিএনপির আমলেও তাই থাকব । কথাটা বলা যায় এভাবে, আগামী ৫ বছর পর কি হবে? তার ৫ বছর আগে যা ছিলাম । আসলে আমরা বৃত্তের মধ্যেই আছি । বার বার ঘুরে সেখানেই ফিরি যেখানে আগে ছিলাম । এই বৃত্তটা ভাঙ্গতে হবে ।আমাদের বৃত্ত নয় সরল রেখায় গমন করতে হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:২২
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×