somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

বাংলাদেশের তথাকথিত গণতন্ত্র ও বর্তমান সংকট।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশে কোনোকালেই গণতন্ত্র ছিল না। তারপরেও একজনকে বলা হয় গণতন্ত্রের মানসকন্য ও অপরজনকে গণতন্ত্রের জন্য আপোসহীন নেত্রী !শুধু ভোট প্রদান করলেই কি গণতন্ত্র হয় ? তাহলে পৃথিবীর অল্প কয়েকটা দেশ বাদে সব দেশেই গণতন্ত্র বিদ্যমান। আমি আব্রাহাম লিংকনের সংজ্ঞাকে গণতন্ত্রের প্রকৃষ্ট সংজ্ঞা মনে করি। ঐ সংজ্ঞানুসারে বিশ্বের কোনো দেশ আছে বলে আমার জানা নেই তবে কোথাও মাত্রাগত দিক দেয় কম বা তারচেয়ে একটু বেশিমাত্রায় জবাবদিহিতা হয়তো আছে প্রকৃষ্ট গণতন্ত্র কোথাও নেই ! এনিয়ে দীর্ঘ একটি ব্লগ লিখেছি কয়েকদিন আগেই।বাড়িতে বন্দি খালেদা। এরশাদ বন্দি হাসপাতালে। এরশাদের অনুজ জিএম কাদের দাবি করেছেন, দলের প্রেসিডেন্ট এরশাদকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তার সঙ্গে দলের নেতাদের যোগাযোগ করতে দেয়া হচ্ছে না। অবশ্য শেখ হাসিনা ও খালেদা দুজনেই ক্ষমতাসীন হয়ে এরশাদের দুর্নাম নয় সুনাম বৃদ্ধিতে সচেষ্ট হয়েছেন পরোক্ষভাবে । এতদিনে এরশাদের গায়ে যে স্বৈরাচারী তকমা ছিল হাসিনা ও খালেদা তা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন ! এরশাদের স্বৈরাচারী এই দুজনের কাছে নস্যি ! এরশাদের জন্য এটা কম পাওয়া নয় ।মূলত বাংলাদেশের জনগণের প্রধান দুদলের প্রতি অনাস্থা ও পরিবর্তনকামী মনোভাব থেকে গত বছরে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলই সরকারকে বাধ্য করেছে এমন কৌশল নিতে যাতে বিএনপি নির্বাচনে অংশগ্রহন না করে।এলক্ষ্যে বিএনপির প্রেসিডেন্টের অধীনে নির্বাচনে অংশগ্রহন করার প্রস্তাবও বাতিল করে ক্ষমতাসীন দল।ছক আঁকেন এরশাদকে নিয়ে বিএনপি ছাড়াই নির্বাচনী বৈতরণী পার হওয়ার, কিন্তু শাসক দলের সব হিসাব, নিকাশ ও কৌশল ধুলায় মিশিয়ে স্বভাবসুলব ডিগবাজি দেন এরশাদ ! অবশ্য সর্বশেষ ডিগবাজির জন্য তাকে ঝুকি নিতে হয়েছে নিজের জীবনের ও দলের।তার কিয়দংশ মূল্য তিনি দিচ্ছেন হাসপাতালের ছোট্ট একটি কেবিনে ।

তবে ক্ষমতাসীন আওয়ামীলীগ এরকম একটা নির্বাচন অত্যন্ত আগ্রহভরে কতটুকু করতে চেয়েছিল তা নিয়ে প্রশ্ন হতে পারে।এরশাদ যখন সর্বদলীয় সরকারে যোগ দিল তখন আমি আমার ব্যক্তিগত বিশ্লেষণ সেভাবেই করেছিলাম যে এরশাদের এই সিদ্ধান্তে বিএনপির পায়ের তলায় মাটি সরে গেল কিন্তু এরশাদের সিদ্ধান্ত পরিবর্তন সবকিছুই উলট পালট করে দেয়। আমার মনে হয় কোনো এক পক্ষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝিয়েছিল যে এরশাদ নির্বাচনে থাকবেন বা যেভাবে হোক তাকে নির্বাচনে রাখা হবে । কিন্তু দিনি দিন পরিস্থিতি সরকারের প্রতিকুলে যাবে এটা হয়তো সরকারের কারো মাথায় আসেনি। আওয়ামীলীগের আর একটা দোষে হলো-তারা বিএনপিসহ অন্যান্য দলগুলিকে সময় অসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছে যা গণতান্ত্রে কাম্য হতে পারে না । যাইহোক, শেষ পর্যন্ত আওয়ামীলীগ এখান থেকে হয়তো একটা সম্মানজনক পথ খুজছে বের হতে। আর এই সম্মানজনক পথের জন্য আওয়ামীলীগকে ৫ জানুয়ারীর নির্বাচন করতে হবে।যদি সরকার সত্যি আন্তরিক হয়ে তাকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে তাহলে হয়তো সেদিকেই যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামীলীগ !

গৃহবধু থেকে রাজনীতিবিদ খালেদা সেই ৯০ এর দশকে পরিচিতি অর্জন করেছেন আপোসহীন নেত্রী হিসাবে। তিনি সেই মযার্দা আজ পর্যন্ত অটুট রাখতে পেরেছেন হয়তো তা গণতন্ত্রের জন্য নয়-ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায়। গৃহবন্দী খালেদার সামনে এখন বড় চ্যালেন্জ ৫ জানুয়ারীর নির্বাচন প্রতিরোধ ও নির্বাচন পরবর্তী ঘটনা প্রবাহকে সামাল দেওয়া এবং পরিবেশ নিজের অনুকুলে নিয়ে আসা।আন্তর্জাতিক সমর্থন আদায় করা, আন্দোলন অহিংস, শান্তিপূর্ণ ও আন্দোলনে জনগণের সম্পৃক্ততা উত্তরোত্তর বৃদ্ধি করা। অবশ্য একমাত্র ভারতের সমর্থন ছাড়া এই নির্বাচনের কোনো আন্তর্জাতিক পর্যায়ের গ্রহনযোগ্যতা আছে কি না সন্দেহ।আমাদের অভ্যন্তরীণ নীতিতে পাকিস্থানসহ পশ্বিমা বিশ্বের ও ভারতের মরিয়া ও নগ্ন হস্তক্ষেপ আমাদের দেশের সংকটের আর একটি প্রধান নিয়ামক। ভারতের পররাস্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ইতিমধ্যেই যুক্তরাস্ট্রকে বাংলাদেশের ব্যাপারে ভারতের নীতি অনুসরণের আহবান জানিয়ে পরামর্শ দিয়েছেন যে এতে লাভবান হবে যুক্তরাস্ট্র! ঃ

বাংলাদেশে জামায়াতের মাত্র তিন/চার শতাংশ ভোট।দলটির নিবন্ধনও বাতিল হয়েছে।তাই সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশে জামাতের ক্ষমতায় আসার আদৌ সম্ভবনা নেই । অপরদিকে ভারতেই মৌলবাদী রাজনৈতিক দলগুলির জয়জয়কার আমরা তা তো দেখতেই পাচ্ছি । নিজ দেশে মৌলবাদ রেখে অন্যদেশের মৌলবাদ নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার ভারতের নেই ! ভারতের জনগণের যেমন অধিকার আছে তারা যাকে ইচ্ছা ক্ষমতায় আনবে তেমনি বাংলাদেশের জনগণেরও অধিকার আছে যাকে ইচ্ছা ক্ষমতায় আনবে।ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে এজন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ যদিও ভারত তা করেছে নিজ স্বার্থেই, কিন্তু এরমানে এই নয় পাকিস্থানের গোলামী থেকে মুক্ত হয়ে আমরা ভারতের আধিপত্যবাদ মেনে নেব।

কোনো একটি দেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করে সংকট জিয়ে রেখে ফায়দা হাসিল করা যায় না । আমাদের সামনেই উদাহরণ আছে ইরান। ইরানে ১৯৭৯ সালের আগে ইরানি জনতার বিরুদ্ধে মার্কিনযুক্তরাস্ট্র ন্যাক্কারনকভাবে রেজা শাহ পাহলভিকে সমর্থন করেছিল, কিন্তু জনতার মাইর বলে কথা ! আজকে রেজা শাহপাহলভির পরিণতি কাউকে নতুন করে বলতে হয় না, নিজ দেশে তার কবরটুকুও হয়নি।এমনকি রেজা শাহপাহলভির পরিবারের লোকজনও ৩৫ বছর পরেও ইরানে আসতে পারে না ইরান সরকারের বাধা না থাকা সত্তেও ! আর ইরান সেসময় কিভাবে যুক্তরাস্ট্রের নাকে দড়ি লাগিয়ে ঘুরিয়েছিল তা তো কারো অজানা থাকার কথা নয়!


যাইহোক ৫ জানুয়ারীর নির্বাচন সরকার করতে পারলে ও বিরোধী দলের আন্দোলন তথা খালেদা ব্যর্থ হলে নি:সন্দেহে দীর্ঘ মেয়াদে একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে বাংলাদেশ ! বাংলাদেশের জনগণের কাছে তথাকথিত গণতন্ত্র ও এনায়কতন্ত্রের মধ্যে কোনো পার্থক্য নেই।যে লাউ সেই কদু।তাই ক্ষমতায় কে আসুক জনগণের সে নিয়ে চিন্তিত নয় ।কিন্তু জনগণের বর্তমানে যা দরকার তা হলো নিরাপত্তা, দেশের সহিংসতা বন্ধ, অযথা পুলিশি হয়রানি বন্ধ । রাস্তা দিয়ে চলতে মানুষ আতংকিতবোধ করে-উভয়ের কারণে। এগুলোর অবসান হওয়া দরকার।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×