somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

জনশ্রুতিতে শোনা প্রায় ৩০০ বছর আগের একটি গল্পের বিবর্তন !

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তখন অনেক ছোট। স্কুলে পড়ি । তখন আমি আমার বাবার কাছে একটি ঘটনার বর্ণনা শুনেছিলাম! আমার বাবা শুনেছিলেন ওনার দাদার কাছ থেকে ! ওনার দাদা মৃত্যুর আগে তার একমাত্র ছোট্ট নাতির কাছে ঘটনাটি বর্ণনা করেণ। সেই দাদা সেই ঘটনাটি শুনেছিলেন তার বাবার কাছ থেকে। তার বাবা আবার শুনেছিলেন তার এক প্রতিবেশীর কাছ থেকে। সেই প্রতিবেশী আবার সেই ঘটনাটি শুনেছিলেন তার এক বন্ধুর কাছ থেকে। তার বন্ধু আবার সেই ঘটনাটি শুনেছিলেন তার এক শিক্ষকের কাছে। সেই শিক্ষক শুনেছিলেন ওনার দাদার কাছ থেকে। তার দাদা আবার সেই ঘটনাটি শুনেছিলেন ওনার দূর সম্পর্কের এক আত্মীয়ের কাছ থেকে। সেই আত্মীয় আবার সেই ঘটনাটি শুনেছিলেন ওনার বাবার কাছ থেকে। ওনার বাবা আবার সেই ঘটনাটি শুনেছিলেন ওনার দাদার কাছ থেকে। ঐ দাদা আবার শুনেছিলেন তার দাদার কাছ থেকে। যাইহোক...এভাবে আরো কয়েক জেনারেশন গেছে- তারপর....তারপর.....শেষোক্ত ব্যক্তি একদিন পথ দিয়ে যাচ্ছিলেন তিনি দূর/নিকট থেকে ঘটনাটি পর্যবেক্ষণ করেণ ! ঘটনাটি হল এক ব্যক্তি কিছু কথা বলছিলেন। তিনি আবার কিছু কথা শুনতেই পাননি !!! আবার অনেক কথা তার মনেও নেই ! কারণ, হ্যাঁ, যিনি ঘটনাটি বলছিলেন তিনি , হ্যাঁ, তাকে অনেক লোক ঘিরে ধরেছিল !!!

যাইহোক-আবার বাবা সেই ঘটনাটি আমার কাছে বর্ণনা করেছিলেন প্রায় ৩০০ বছর পর ! আমি কি তা হুবুহু আপনাদের কাছে বর্ণনা করতে পারব মানে প্রথমোক্ত ব্যক্তি ঠিক যেভাবে বর্ণনা করেছিলেন ? এটা কি সম্ভব ? যদি সম্ভব না হয়ে থাকে তাহলে কিভাবে ও কেন আপনারা সেই ঘটনার আমার বর্ণনাকৃত কথাগুলোকে বিশুদ্ধ ও হুবুহু বলে বিশ্বাস করবেন ?

শেষে একটি গল্পও বলি। অনেক আগে শোনা । ভুলে গেছি তারপরেও স্মৃতি থেকে বলার চেষ্টা করছি- একবার এক লোকের ছেলে হাবলুর পাতলা পায়খানা হয়েছিল। সেই লোক গেল ডাক্তারের কাছে। ডাক্তার বলল-পায়খানার রং কেমন ? লোকটি বলল-কাল। পাশে লোকটির এক প্রতিবেশী বসা ছিল। তিনি শুনলেন, হাবলু কালো কিন্তু পাতলা পায়খানা করতেছে। তিনি বাড়িতে যেয়ে তার বউকে বললেন, শুনেছে, ভরসা হাজির ছেলে হাবলু কাকের মত কালো পায়খানা করতেছে। সেই প্রতিবেশীর বউ তার আর এক প্রতিবেশীকে বললেন, শুনলাম হাবলু নাকি কাক পায়খানা করতেছে !! তাই নাকি ? সর্বনাশ ! সেই প্রতিবেশী তার আর এক প্রতিবেশীকে বলল, আহা! ভরসা হাজির ছেলে হাবলু কাকের বাচ্চা প্রসব করতেছে !! সেই কথা এভাবে লোকমুখে ছড়াতে ছড়াতে শেষে এরকমভাবেই ছড়িয়ে গেল-ভরসা হাজির ছেলে হাবলুর পেট থেকে কাকের বাচ্চা বেড়াচ্ছে আর উড়ে যাচ্ছে !!!

লোক মুখে শোনা কথার এভাবেই পর্যায়ক্রমিক বিবর্তন ঘটে-তারপরেও তারপরেও মানুষ তা মন্ত্রমুগ্ধের মত শুনে ও বিশ্বাস করে !!!
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×