somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিরোধী বক্তব্য ও জঙ্গীবাদের স্বরুপ

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্ভবত খুবই দিলখুশ মানুষ; একজন রাজনীতিবিদের মধ্যে যে ভাড়ামি দেখতে পাওয়া যায় সেটা তাঁর মধ্যে নেই বললেই চলে। মুখে যা আসে অকপটেই বলে দেন; কোনো রাখঢাক নেই তাঁর। একবার তাঁর এক সমর্থক তাঁর সামনেই ওবামাকে মুসলমান বলাতে তিনি যথেষ্ট সমালোচিত হয়েছিলেন। জবাবে ট্রাম্প বলেছেন, ’ওবামা মুসলমান কিনা সেটার প্রতিবাদ আমি করব কেন ? এটার প্রতিবাদ তো ওবামাই করবেন।’ না! খুব লজিক্যাল কথা ! সৌদির ব্যপারে তিনি বলেছেন, ’সৌদির রাজতন্ত্র টিকে আছে আমাদের সমর্থনের কারনে। আমরা সমর্থন প্রত্যাহার করলে সৌদি আরব একদিনও টিকে থাকতে পারবে না। তাই সৌদি আরবের রাজস্ব থেকে আমাদেরকে ভাগ দিতে হবে।’ সিরিয়াতে আইএস এর উপর রাশিয়ার হামলা নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, ’রাশিয়াকে ধন্যবাদ যে রাশিয়া আমাদের কাজ সিরিয়ায় করছে।’ এরকম একটি দুটি নয় অনেক উদাহরণ আছে আর সর্বশেষ তিনি সমালোচিত হচ্ছেন, মুসলমানদের আমেরিকা প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলায়। ট্রাম্পকে অনেকেই বলছেন রেসিস্ট । এমনকি স্বযং হোয়াইট হাউজ থেকেও ট্রাম্পের এই উক্তির সমালোচনা করা হয়েছে। আমি ট্রাম্পের সমালোচনা করি তবে অবশ্যই ভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে।

সন্ত্রাস ও জঙ্গীবাদ শুধু মুসলমানদের মধ্যে নয় বিশ্বের সব ধর্মেই কম বেশি আছে তবে নি:সন্দেহে মুসলমানরা সন্ত্রাস ও জঙ্গীবাদকে দার্শনিকরুপ দিয়েছে।অন্য ধর্মাবলম্বীদের মধ্যে সন্ত্রাস ও জঙ্গীবাদ কিছু কিছু ক্ষেত্রে থাকলেও মুসলমানদের মত সন্ত্রাস ও জঙ্গীবাদের বৈশ্বিকরুপ তাদের মধ্যে নেই। এই যে অন্যদের মধ্যে এটা নেই কিন্তু মুসলমানদের মধ্যে এই প্রবণতা আছে এর মূল কারণই হল দার্শনিক ভিত্তি এখানে প্রবল।পুরো বিশ্বটাকে একক খলিফার অধীনে নিয়ে আসার, শরীয়া আইনে শাসন করার ও পুরো বিশ্বকে দারুল ইসলাম ঘোষণা করার মত কোনো ফিলসফি অন্য ধর্মের মধ্যে নেই! তাই ইসলাম শুধু কিছু রিচ্যুয়াল পালনের নামে ধর্ম নয় তাই ইসলাম হয়ে উঠেছে একটা রাজনৈতিক ধর্ম।আর এ্ই রাজনীতি করতে গিয়ে যখন ভিন্নমত, ভিন্নমতের অনুসারীদের দলিত, মথিত ও নিশ্চিহ্ন করে ক্ষমতা, অর্থ , এবং নারী প্রধান্য পায় তখনই সেটা হয়ে ওঠে জঙ্গীবাদ। জঙ্গীবাদের দার্শনিক দিকটা এখানেই নিহিত। ঠিক এ্ই কারনেই কোনো হিন্দুকে বলতে হয় না I am a Hindu but I am not a terrorist, কোনো খ্রিস্টানকে বলতে হয় না I am a Christian but I am not a terrorist, কোনো বৌদ্ধকে বলতে হয় না I am a Buddhist but I am not a terrorist কিন্তু একজন মুসলমানকে এখন এটাই বলতে হচ্ছে I am a Muslim but I am not a terrorist ! কেন এটা মুসলমানদেরকে বলতে হবে ? এটা কি অবমাননাকর, লজ্বাজনক ও দু:খজনক নয় ? মুসলমানরা কি এটা উপলব্ধি করেন ? এজন্য কি মুসলিম আলেম, ওলেমা ও নেতাগণ এপর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ নিয়েছেন ? নেননি ! কেন নেননি সেটা এক বড় প্রশ্ন ।জঙ্গীরা সফল হলে জঙ্গীদের সাথে আছি আর সফল না হলে সহিহ ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই ! বিষ্ময়কর হলেও এটাই সত্য এই নীতিতে চলছে মুসলিম সমাজ !


হলফ করে বলতে পারি ৯০’র দশকে ও ২০০১ এবং তৎপরবর্তী কিছুকাল ব্যাপী জঙ্গী ওসামা বিন লাদেন ছিলেন মুসলিম বিশ্বের হিরো ! তখন বাংলাদেশেই ইসলামপন্থীরা প্রকাশ্যে মিছিল সমাবেশ করে স্লোগান দিয়েছিল ‘আমরা হলাম তালেবান বাংলা হবে আফগান’। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলাকে মুসলমান কলামিস্টরা এমনকি লেবাসে সেক্যুলার ও মডারেটরাও ইসরায়েল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যায় মার্কিন সমর্থনের প্রতিশোধ হিসাবে বর্ণনা করেছিলেন ! তখন তো ছিল শুধু ফিলিস্থিন আর এখন ? এখন পুরো মুসলিম বিশ্বই পুড়ে ছাড়খার হচ্ছে ! তাই বলে কি পশ্চিমা দেশগুলিতে সন্ত্রাসী হামলা কখনও সমর্থন যোগ্য হতে পারে ? মানুষ মানুষই সেখানে ধর্ম , জাত পাত, গায়ের রং দ্বারা বিচার করা অমানবিকতার চরম পরাকাষ্ঠা ! প্যারিসে সন্ত্রাসী হামলার পরপরই আপনারা হয়তো খেয়াল করে থাকবেন ফ্রান্স কর্তৃক আলজেরিয়ায় গণহত্যার ছবি সেসময় দেধারসে শেয়ার করেছে আমাদের মডারেট, মুমিন মুসলমান ভাই ও বোনেরা ! প্যারিসে হামলার পরপরই সেটার প্রচার করা উদ্দেশ্য কী ছিল ? আইএসআইএল যখন মার্কিন, ইউরোপ, সৌদি আরব, তুরস্ক, কাতার ও জর্ডানের মদতে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ন ভূমি দখল করে ইসলামি খেলাফত ঘোষণা করে তখন কম করে হলেও ৭০% মুসলিম আ্ইএসআইএলকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন করেছে ! ঠিক এই কারনেই সারা বিশ্ব থেকে মুসলিম তরুণ ও তরুণীদের মধ্যে আইএসআইএল এ যোগ দেওয়া হিড়িক পড়ে গিয়েছিল ! হাজার হাজার ডাক্তার, ইন্জিনিয়াররাও নিজের পেশা ও কর্তব্য ছেড়ে আইএসআইএলে যোগ দিয়েছে ! এই বাগদাদি যদি সফল হত তাহলে হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করার পরেও ইসলামের ইতিহাসে বাগদাদির স্থান কোথায় হত কল্পনা করতে পারেন কি ? নিশ্চয় ইসলামের ইতিহাসে লেখা হত আমরা হলাম সেই মুসলমান; বাগদাদির হুংকারে কেঁপেছে প্যারিস, কেঁপেছে ওয়াশিংটন ! আল মাহমুদের মত কোনো এক কবি লিখতেন ’বাগদাদির রাইফেল’ আর কাজী নজরুল ইসলামের মত কেউ লিখতেন মধ্যপ্রাচ্য করেছে দখল রাতারাতি, মরুভূমিতে বসি, যার অঙ্গুলি হেলনে কেঁপে উঠেছে ইউরোপবাসী!’

ট্রাম্পের কথায় ফিরে আসি। যেখানে সেখানে বীজ পড়ে থাকলে যে সেখান থেকে লকে লকে চারা গজিয়ে উঠবে এমনটা নয়। বীজ থেকে চারা গজানোর জন্য চাই উপযুক্ত পরিবেশ, জল, বায়ু ও আদ্র মাটি। ইসলামের ঐ দার্শনিক ভিত্তিটা হল বীজ। ভিন্নভাবে বললে বলা যায় পরজীবি প্রাণীর মত। পোষকদেহে আশ্রয় না পেলে সে ভয়ংকর হয়ে উঠে না। জঙ্গীবাদের এই পোষকদেহের বা বীজের অঙ্কুরোদগমের জন্য উপযুক্ত পরিবেশের কাজ করছে মার্কিন যুক্তরাস্ট্র, ব্রিটেন, ফ্রান্স, সৌদি আরব, তুর্কি, কাতার ও জর্ডান। এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আমিও কম লিখিনি। তাই ট্রাম্পের কথার সূত্র ধরে বলতেছি, বিশ্ব থেকে জঙ্গীবাদ নির্মূল করতে হলে মুসলমানদের আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা নয় বরং ঐ পরজীবিদের সাথে সর্ব প্রথম আপনাদের সম্পর্ক বিযুক্ত করার কথা বলুন।তাহলে পরজীবিরা এমনিতে মারা পড়বে। জঙ্গীবাদের দার্শনিক, অর্থনৈতিক ও সামরিক ভূমিকায় অবর্তীর্ণ রাস্ট্রগুলির সাথে সম্পর্ক বিযুক্ত করার কথা বলুন। সেসব দেশের মুক্তিকামী জনগণদের সমর্থন করুন। ট্রাম্প সাহেব আপনিই তো বলেছিলেন, আপনাদের সমর্থন না থাকলে সৌদি আরব একদিনও টিকতে পারবে না। জঙ্গীবাদ নির্মূল করতে সৌদি আরবের ওহাবি শাসনযন্ত্রের পরিবর্তনের বিকল্প নেই। জার্মানরা দেরিতে হলেও এ্ই সত্যটা উপলব্ধি করেছেন ! জার্মান ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল জঙ্গীবাদের জন্য ইসলামের ওহাবি ভার্সনকে দায়ি করেছেন এবং সৌদি আরবকে সারা বিশ্বের জঙ্গীবাদের প্রধান অর্থ দাতা হিসাবে উল্লেখ করেছেন। আশা করি এই উপলব্ধি আপনাদেরও একদিন হবে। তবে শুধু উপলব্ধিই যথেস্ট নয় প্রয়োজন কার্যকরী পদক্ষেপ । সন্ত্রাস ও জঙ্গীবাদের আতুর ঘরদের সাথে সম্পর্ক ও সহযোগিতা অক্ষুণ্ন রেখে পুরো একটি সম্প্রদায়কে আপনার দেশে প্রবেশের নিষেধাজ্ঞার কথা বলা নিশ্চয় বর্ণবাদ, নিশ্চয় আংকেল ট্রাম্প আপনি বর্ণবাদী!
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×