somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

শুধু করোনা ভাইরাস নয় একই সাথে বিশ্বাসের ভাইরাসকেও পরাজিত করা জরুরী

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাবলীগ জামাতের নিজামউদ্দীন মারকাজের সমাবেশের মাধ্যমে ভারতে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে ভারতে মুসলিম বিরোধী তীব্র ঘৃণা, বিদ্বেষ ছড়ানো হচ্ছে। মুসলিমদের ধরে কয়েক জায়গায় মারধরের সংবাদও পাওয়া গেছে।
সন্দেহ নাই গত মাসে ঘটে যাওয়া নিজামউদ্দীন মারকাজে তাবলীগ জামাতের সমাবেশ ভারতে করোনা সংক্রমণের হার বাড়িয়েছে, কিন্তু এই জন্য ভারতের কেন্দ্রীয় সরকারও এর দায় এড়াতে পারে না। তাদের ঐ সমাবেশ সরকারি বিধি মোতাবেক নিষিদ্ধ ছিল না, বরং ঐ সমাবেশে সরকারের সায় ছিল বলেই তারা করেছে। আসলে রাজনীতিবিদরা তাদের সুবিধার জন্য ধর্ম নিয়ে খেলে।

ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য শুধু মুসলমানদেরই সমালোচনা করা হচ্ছে কেন? ভারতে করোনা সংক্রমণের জন্য হিন্দু, মুসলমান ও শিখ কোন ধর্মের ধর্মগুরুরা ভূমিকা রাখেনি? উদ্ভট, অবাস্তব, হাস্যকর এবং অবৈজ্ঞানিক তত্ত্ব প্রদানে কেউ কারো থেকে পিছিয়ে নেই। মুসলমান ধর্মগুরুরা যখন দাবি করে করোনা আল্লাহর সৈনিক ওদিকে তখন হিন্দু ধর্মের ধর্মগুরুরা দাবি করে করোনা তাদের অবতার! মোল্লারা যখন বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে করোনা হবে না, পুরোহিতরা তখন বলে গো মূত্র সেবন করলে করোনা হবে না। ভারতে মুসলমান যখন তাবলীগ জামাতের মাধ্যমে করোনা ছড়াতে ভূমিকা রাখে ঠিক একই সময় শিখদের স্বর্ণমন্দির, হিন্দুদের তিরুপতি, সিদ্ধিবিনায়ক, কাশী বিশ্বনাথ মন্দির ইত্যাদি ধর্মীয় স্থানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয় সেগুলো কিন্তু খোলাই ছিল।

তাবলীগ জামাতের সমাবেশেরও আগে ভারতের পাঞ্জাবের শিখ ধর্মগুরু বলদেব সিং ইতালি ও জার্মান সফর শেষে করোনায় আক্রান্ত হয়ে ভারতে ফিরে হোম কোয়ারেন্টাইনের তোয়াক্কা না করেই তাদের বিশাল এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন এবং বহু লোককে সংক্রমণ করে তিনি করোনায় মারা যান। এভাবেই ধর্মগুরুরা সংক্রামক করোনাকে ছড়িয়ে দিতে ব্যাপক ভূমিকা রেখেছেন। তাই শিখ ধর্মগুরুর জন্য পুরো শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ চর্চা করা যেমন যৌক্তিক নয় তেমনি নয় তাবলীগ জামাতের কারণে পুরো মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ চর্চা করা। এসব ঘৃণা, বিদ্বেষ প্রচার ও চর্চা বন্ধ হোক।

ধর্মগুরুরা যে বিশ্বাসের কারণে ভাইরাস ছড়ায় সেটা বিশ্বাসের ভাইরাস। আর তাদের অজ্ঞতা ও মুর্খতার কারণে যখন পুরো সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষ চর্চা ও প্রচার করা হয় সেটা আর এক বিশ্বাসের ভয়ংকর ভাইরাস। করোনা ভাইরাসকে পরাজিত করাই একমাত্র সমাধান নয়। একই সাথে সকল ধরণের বিশ্বাসের ভাইরাসকে পরাজিত করার মধ্যেই আছে মানব জাতির শান্তি ও সম্প্রীতির মূল রহস্য।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

×