somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৃশ্যকাব্য

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিজে নিজেই যখন তুমি মরেই গেলে! বাঁচানো
আর গেলো না, দু’চোখেরও পলক ফেলো না,
নরম মাটির মতো অনায়াসে নেতিয়ে পড়ে স্কন্ধ-
মাথা-দু’হাত-পা সর্বদেহ, তখনও কেহ জানে না
কী এক ঘোর সংকটে খাঁচার পাখি
কোথায় যে গেছে চলে সুদূরের হ্যাঁচকা টানে
না বলে কয়ে উড়ে গেছে আকাশও দিগন্ত পানে
সীসারও আকাশ ফুঁড়ে, দূরেরও সাত আসমানে? যেন
ঠিক কোথাও নেই কিছু নেই কোনোখানে

সেই থেকে আর কখনো ওড়েনা পাখির
আমার চোখেও তাহারে পড়ে না, দৃশ্য শুধু
চলে গিয়ে ফিরে ফিরে আসে জন্ডিসে
হলুদ দু’চোখের আঁধারি পাতায় পাতায়
উঁকিঝুঁকির রাফখাতায় জুড়ে অন্তরে ভাসে
ঘুরে ঘুরে বাতাসে পরম্পর দীর্ঘক্লান্তশ্বাসে
বছরের বারো মাসে, আরও
আরও ভাসে দূর থেকে এতো নড়াচড়া করে
যায় চিরদিন চিরকাল আমার ভেঙে যাওয়া
তরমুজের লাল হৃৎপিন্ড চিরে নির্বাক কণ্ঠনালী
ছিঁড়ে-খুঁড়ে সত্যি সত্যিই এমনভাবে
গলগল করে উঠে আসছিল, উঠতে আসে, আর
কেবলযদি
উঠেই আসে লালিমা, এমনও টকটকে রক্ত জবা ফুল
তুমি একে কি বলবে? কী বলবা
পবিত্র অপরাজিতা?

যে গেছে যোজন যোজন দূরপথে ভেসে একাকী
বাতাসে, একা একা
সে গেছে চলে পরিপক্ব ডালিম ফেঁটে ছড়িয়ে
গড়িয়ে গড়ে গড়ে যায় ধরাতলে যেমত:
গাছওয়ালার সকলি ফাঁকি-সকলি জলে

দূরে বসে এই আমি দেখি মিলন ও বিরহ কত
কাছাকাছি দাঁড়িয়ে-শুয়ে-বসে আছি হাত বাড়িয়ে আছি
শহুরে ভাবনগরে হায় রূপ অরূপের কুলে
ফুলে নয় তীক্ষ্ণধার কাটায় কাটায় মেঘের আড়ে ছায়াদেহ
ছায়ার ছায়ায় ছায়াছবি রোদগরমে রোদেজলে
ঘাড়গর্দানে এই গৌড় বঙ্গের
ছাপান্ন হাজার বর্গমাইল জোড়া চরাচরের সর্বত্র
অটোমোটিভ রোবটের মত সুনিপুণ নড়ে চড়ে শ’ শ’
পরমায়ু
দৃশ্য-স্মৃতি, ভয়াবহ শ্ শ্ শিস ছড়িয়ে...

হায়, এদের যে সরিয়ে ফেলার কী ওয়ার্ড
আমার জানা নাই! বলো, বলো কিভাবে
ভুলেছ সকলি তুমি, আমিতো সেই গুপ্তবিদ্যা
শিখিবারে চাই

নিদানকাল, নিদানপক্ষে বাঁচাও, বাঁচাও
আমায় শেখাও গো সাঁই গুপ্তগতি
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০১

লিখেছেন রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭



এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×