somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রান্ডফ্লোরে গার্মেন্টস/ পোষাক কারখানা করা হোক সাভারে শ্রমিক হত্যার সংখ্যা দাঁড়িয়েছে ১হাজারে

১০ ই মে, ২০১৩ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অ্যালেক্স্র-হ্যালির বিখ্যাত উপন্যাস রুটস ক্রীতদাসের বা শ্রমিকের বেদনা জর্জরিত জীবনের আলেখ্য। প্রাচীন গ্রিসে, আরবে, ইউরোপে, আমেরিকায় এসব শ্রমিক-দাস কেনা-বেচা হতো। মুখাবয়ব মলিন, যন্ত্রনাক্লিষ্ট, ক্ষীন স্বাস্থ্য, অসহায় এসব শ্রমিক-ক্রীতদাসের নিজস্ব কোন ইচ্ছা, হাসি-কান্না, বিশ্রাম ছিল না। তার সব কিছু নির্ভর করেছে মালিকের উপর। তার জীবন-মৃত্যুর নির্ধারক এই মালিক। কারন তারা মালিক দ্বারা ক্রীত।.... হিসাব মিলিয়ে দেখুন শত শত বছর পর আজকের সভ্য-ভব্য সমাজেও শ্রমিকদের জীবন-মৃত্যুর নির্ধারক এই মালিক।.. তাইতো বাংলাদেশের সাভারে পোষাক কারখানায় প্রতিদিন লাশের মিছিল।... আর ক্ষমতার মসনদে এই মালিকদের প্রভুরা থাকে।
বলতে পারেন সাভার বাদে পৃথিবীতে একসঙ্গে হাজার শ্রমিক খুনের আর কোন নজির আছে..? এভাবে প্রায়শ্বই জানালা-দরজা বন্ধ করে পুড়িয়ে মারার নজির আছে...? এক একটা ঘটনা ঘটে.. আর আমরা আহা করি, উফ্ করি, দু টাকা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিই...একটু রাজনীতি করি.. এভাবে দিন যায় রাত আসে... এক সময় আমরা সব ভুলে যায়.... তার পর আবারো বাতাশে লাশের গন্ধ ছড়িয়ে পড়ে..! কোন মা, কোন বাবা, কোন বোনের আর্তনাদে থমকে দাড়ায় প্রকৃতিও ।
কেবল আমাদের বোধদয় হয়না। শ্রমিকের লোনা ঘমে যে মালিক কোটিপতি হয়, যে বাংলাদেশ মাথা তুলে দাড়ায়, অর্থনীতির বড়াই করে..বোধদয় হয় না কেবল সে রাষ্ট্রযন্ত্রের..!........... আর হত্যা নয়, আর ক্রীতদাস বা শ্রমিক নির্যাতন-হত্যা নয়। এদের উন্নত পরিবেশ বান্ধব কাজের সুযোগ দিন, অর্থনীতির চাকা সচল রাখতে পোষাক কারখানাগুলো কঙ্কাল কোন বহুতল ভবনে না রেখে নীচতলা বা গ্রান্ডফ্লোরে করুন।.. আজই পদক্ষেপ নিন.... সোনার বাংলা গড়তে শ্রমিকদের মূল্যায়ন করুন, তাদের সর্ব নিন্মবেতন দিন এমন ভাবে যাতে তারা উর্ধ্বগতির দ্রব্যমূল্যের বাজারে কোন রকম খেয়ে পরে টিকতে পারে। তাদের দাবি-দাওয়ার কথা শুনুন, শিল্প পুলিশের নামে তাদের উপর টিয়ারশেল আর দমনপীড়ন নয়।.. মেহনতি মানুষের মুক্তি হোক। আমরা শ্রমিকের বেদনা জর্জরিত জীবন দেখতে চাই না।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×