somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেখিকা তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকায় মানববন্ধন

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনা এবং তার মানবাধিকার প্রতিষ্ঠার দাবীতে ঢাকায় এক মানব বন্ধন হয়েছে। দীর্ঘ দুদশক আগে তিনি তার লেখার জন্য হুমকির মুখে দেশ ছাড়ে...ন। এদিকে এই লেখিকা বলছেন দেশে ফেরার জন্য ২০ বছর ধরে তিনি চেষ্টা করেছেন কিন্তু তার পাসপোর্ট নবায়ন করতে সরকারি বাধার ফলে তিনি দেশে ফিরতে পারছেন না। লেখিকা তসলিমা নাসরিনের দেশে ফিরিয়ে আনার জন্য ঢাকায় মানববন্ধন করেন তার বন্ধু ও ভক্তরা। আয়োজকদের একজন নাহিদ সুলতানা, এই লেখিকার দেশে ফেরার সব রকম আইনি বাধা তুলে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। তসলিমা নাসরিন তার গল্প, উপন্যাস ও কবিতায় নারী অধিকার, সাম্প্রদায়িক মূল্যবোধ,রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন। নব্বইয়ের দশকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলাও হয়। "আমার যে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে সেটা নবায়ন করার ব্যাপারে কোন বাংলাদেশ অ্যামবাসি রিনিউ করে না। আমি ইউরোপ, আমেরিকার প্রায় প্রত্যেকটি অ্যামবাসি ও ভারতের অ্যামবাসিতেও গিয়েছি কিন্তু তারাও রিনিউ করে না। "

১৯৯৪ সালে তিনি তার লেখার কারণে হুমকির মুখে দেশ ত্যাগ করেন। মানব বন্ধনের অংশ নেওয়া একজন বলছিলেন তার বিরুদ্ধে করা মামলার বিষয়টি নিষ্পত্তি করে তাকে দেশে ফিরিয়ে আনার পথ সহজ করতে হবে। তসলিমা নাসরিন বাংলাদেশ ত্যাগের পর ভারত সহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করেছেন। এর মধ্যে তিনি সুইডেনের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তবে দীর্ঘ সময় ধরে তিনি ভারতের দিল্লীতে বাস করছেন। বাংলাদেশে আজকের এই মানব বন্ধন ও তার দেশে ফিরে আসার প্রসঙ্গে যোগাযোগ করা হলে তসলিমা নাসরিন বিবিসিকে বলেন তিনি সব সময় দেশে ফিরে আসতে চেয়েছেন তবে তার পাসপোর্ট নবায়ন করতে সরকারি বাধার ফলে তিনি দেশে ফিরতে পারছেন না। তিনি বলেন, “আমার যে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে সেটা নবায়ন করার ব্যাপারে কোন বাংলাদেশ অ্যামবাসি রিনিউ করে না। আমি ইউরোপ, আমেরিকার প্রায় প্রত্যেকটি অ্যামবাসি ও ভারতের অ্যামবাসিতেও গিয়েছি কিন্তু তারাও রিনিউ করে না। এবং আমার যে ইউরোপের পাসপোর্ট আছে সেটাতেও বাংলাদেশের ভিসা দেয়া হয় না”। তসলিমা নাসরিন বলেন তার লেখা বই নিষিদ্ধ করা এবং তার ভাষায় দেশ ত্যাগে বাধ্য করায় তার বাক স্বাধীনতাকে খর্ব করায় হয়েছে। কোন গণতান্ত্রিক দেশের কাছে এমন আচরণ কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি এর সাথে আরও যোগ করেন, “বাংলাদেশ সরকার যদি মনে করে থাকে মুসলিম মৌলবাদীরা পছন্দ করবে না, আমি জানতে চাই বাংলাদেশ সরকার মুসলিম মৌলবাদীদের এত খুশি করার চেষ্টা করছেন কেন, ভোটের কারণে? তাহলে তো এটাকে ডেমোক্রেসি বলা যায় না। বাংলাদেশ সরকার কেন আমার গণতান্ত্রিক অধিকার খর্ব করছে”?

তসলিমা নাসরিনের বিরুদ্ধে করা দুটি মামলার মধ্যে একটিতে তার অনুপস্থিতিতে এক বছরের সাজা হয়।

তবে সে সময়কার তার আইনজীবী ইদরিসুর রহমান জানান দেশে ফিরলে আগাম জামিন নিয়ে তিনি উচ্চ আদালতে তার বিরুদ্ধে করা মামলার কার্যকারিতা সম্পর্কে চ্যালেঞ্জ করতে পারেন।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×