এ ছুঁতো, সে ছুঁতো, এ বাহানা, সে বাহানা, এ মামলা, সে মামলা এমন অসংখ্য বাহানা তৈরী করে বাকশালী, নব্য স্বৈরাচারী, ভোটার বিহীন সরকার গণমাধ্যম কে একের পর এক গলাটিপে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তার শেষ প্রমাণ দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে গ্রেফতার ।
অফিস থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। গত সোমবার প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার প্রলয় কুমার জোয়ার্দারকে নিয়ে দৈনিক ইনকিলাবে একটি প্রতিবেদন প্রকাশিত হয় । এর জের ধরে গোয়েন্দা পুলিশ বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে ধরে। তার উপর চরম নির্যাতন চালানো হবে, এরই মধ্যে পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়েছে।
দুর্ভাগ্য আমাদের, ঢাকার দালাল সাংবাদিক নেতারা এ ব্যাপারে মুখে কলুপ এটে বসে আছে। ইনকিলাব বার্তা সম্পাদক কে গ্রেফতারে সরকার কে ধিক্কার জানায়, নিন্দা জানায়...একই সাথে অবিলম্বে তাকে সুস্থ অবস্থায় মুক্তির দাবি করছি..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



