somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবরোধ, হরতালে মাঠেই থাকছে ভালবাসার গোলাপ-গাঁদা ১৫০ টাকার ফুলের ঝপা বিক্রি হচ্ছে মাত্র ৫০ টাকায়, ক্ষতিগ্রস্থ ফুল চাষী ও কৃষকেরা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবরোধ, হরতালে মাঠেই থাকছে ভালবাসার গোলাপ-গাঁদা
১৫০ টাকার ফুলের ঝোপা বিক্রি হচ্ছে মাত্র ৫০ টাকায়, ক্ষতিগ্রস্থ ফুল চাষী ও কৃষকেরা

আব্দুর রহমান মিল্টন, ঝিনাইদহ থেকে ,১৩ফেব্র“য়ারী-
অবরোধ-হরতালের মধ্যে এলো বিশ্বভালবাসা দিবস, কিন্তু সেই ভালবাসা বিনিময়ের অন্যতম উপকরন গোলাপ-গাঁদা সহ নানা জাতের ফুল এবার মাঠেই থাকল। ভাষা দিবস ২১ ফেব্র“য়ারীতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। কিন্তু এবার ফুল বিক্রি না হওয়ায় ধ্বস নেমেছে দেশের অন্যতম ফুল চাষের এলাকাগুলোতে। এদের মধ্যে যশোরের পাশাপাশি ঝিনাইদহের কালীগঞ্জ সহ ৬টি উপজেলা অন্যতম। অবরোধ ও হরতালের কারণে ফুলের বাজারে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিগ্রস্থ হচ্ছেন ফুলনগরী খ্যাত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাজার হাজার ফুল চাষী। একই সাথে অন্যান্য উপজেলার চাষীরাও । মাত্র ৩০-৩৫ দিন আগেও যে ফুল বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা ঝোপা (২০টি মালা) দরে। সেই ফুল এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা ঝোপা দরে। ঝোপা প্রতি কৃষক কম পাচ্ছেন একশত টাকা। আর এই লোকসান ঠেকাতে কৃষক সঠিক মূল্য না পেলেও ভালবাসা দিবস কে কেন্দ্র করে ফুল তুলে বাজারজাত করছেন। তারা খরচ উঠানোর চেষ্টা করছেন। আর ফুল ব্যবসায়ীরা বলছেন, কৃষক বাঁচাতে তারা জীবনের ঝুকি নিয়ে কিছু কিছু মাল দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। যদিও কৃষকের সঠিক মূল্য তারা দিতে পারছেন না। তারাও তিগ্রস্থ হচ্ছেন।
ফুল চাষী ও ব্যবসায়ীরা জানিয়েছেন, অব্যহত অবরোধ ও হরতালের কারনে হঠাৎ করেই এই দাম পড়ে গেছে। এই অবস্থা চলতে থাকায় তারা মারাত্বক তিগ্রস্থ হচ্ছেন। তবে এই ভালবাসা দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে তারা ভালো দাম পাবেন এমন আশা করছেন। তার জন্য প্রয়োজন দেশের বর্তমান অবস্থার নিরসন হওয়া। ফুল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ফজলুর রহমান বলছেন, প্রতিদিন ঝিনাইদহের বিভিন্ন এলাকার মাঠ থেকে আনুমানিক ৫ হাজার ঝোপা ফুল রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে যেয়ে থাকে। যশোরের গদখালীর ফুল বাজারের পরই ঝিনাইদহে ফুলের বাজার রয়েছে।

ঝিনাইদহে এবার ২৬৫ হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। এর মধ্যে মহেশপুর উপজেলায় ১২৫ হেক্টর, কালীগঞ্জে ৯০ হেক্টর, ঝিনাইদহ সদরে ৩০ হেক্টর ও কোটচাঁদপুর উপজেলায় ২০ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। বছরের পর বছর ফুলনগরী হিসেবে খ্যাত কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ ফুল েেত ফুল দাড়িয়ে আছে। হলুদ ও বাসন্তি রং এর গাঁদা ফুলে মাঠ রঙ্গিন হয়ে আছে, আছে গোলাপ ও বিদেশী জাতের ফুল। কৃষকরা মুল্য না পেয়ে ফুল তুলছে না। ফুল না তুললে যে গাছগুলো মারা যেতে পারে শুধুমাত্র সেই গাছ থেকে ফুল তুলে লোকসানে বাজারে বিক্রি করছেন। কথা হয় বালিয়াডাঙ্গা গ্রামের ফুল চাষী আকরাম হোসেনের সাথে। তিনি জানান, ১৫ বছর ফুলের চাষ করছেন এতো কম মুল্যে কখনও ফুল বিক্রি করতে হয়নি। তার এবার ১০ বিঘা জমিতে ফুল চাষ রয়েছে। তিনি আরো জানান, বছরের যে কোন সময় ফুলের চারা রোপন করা যায়। একটি চারা রোপনের তিন মাস পর থেকে ফুল তোলা যায়। আর গাছটি ফুল দেয় আরো ৩ থেকে ৪ মাস। ৩৩ শতাংশের এক বিঘা জমিতে চাষ করে ফুল তোলা পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ১৮ হাজার টাকা। এই জমিতে ২ হাজার ঝোপা ফুল হয়, যা বিক্রি করলে ৩৫ থেকে ৪০ হাজার টাকা আয় হয়। কিন্তু হঠাৎ করে ফুলের দাম কম হওয়ায় তার অনেক টাকা লোকসান হবে। কৃষকের হিসাব অনুযায়ী বর্তমান বাজার মুল্যে এক বিঘায় ৮ থেকে ১০ হাজার টাকা আয় হবে।
ফুল ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, চট্ট্রগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তিনি ফুল বিক্রি করেন। নিজের দুই বিঘা জমিতে চাষ রয়েছে। পাশাপাশি মাঠ থেকে ক্রয় করে বিভিন্ন স্থানে নিয়ে যান। কৃষককের তে থেকে ফুল ক্রয় করার পর ঝোপা তৈরী করতে হয়। একটি ঝোপা (মালা) তৈরী করতে তাদের ব্যায় হয় ১০ টাকা। এছাড়া রয়েছে পরিবহন খরচ। ফুল বিক্রির পর এই খরচটিও তাদের উঠছে না। তিনি বলেন, মুল্য না থাকায় তে থেকে অনেকে ফুল তুলছেন না। আলমগীর হোসেন আরো জানান, শুক্রবার তিনি ২৪০ ঝোপা ফুল ঢাকায় নেবার চেষ্টা করেছিলেন। সেখানে ১শত ঝোপা পাঠাতে পেরেছেন। বাকিগুলো ফেরত নিয়ে এসেছেন। তিনি বলেন, বর্তমানে ফুল এর এমন অবস্থা দাড়িয়েছে কৃষকের তে থেকে তোলা, আর ব্যবসায়ীদের পরিবহন খরচ হচ্ছে না। যে কারনে ফুল বাজারে নিচ্ছেন না।
ব্যবসায়ীরা বলছেন, অবরোধের কারনে তারা ফুল বাজারগুলোতে নিতে পারছেন না। যে কারণে দাম কমে গেছে। এই অবস্থা আরো চললে অন্যান্য ফসলের সাথে ফুল চাষীরাও মারাত্বক তিগ্রস্থ হবেন। ব্যবসায়িরা জানান, কালীগঞ্জ থেকেই হানিফ, মামুন, ইউনিক ও শ্যামলী পরিবহনের বেশ কয়েকটি গাড়ি ফুল পরিবহন করতো। এই গাড়িগুলো বর্তমানে বন্ধ হয়েছে।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উপ- পরিচালক শাহ মো: আকরামুল হক জানান, ঝিনাইদহে এবার ২শ ৬৫ হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে, ফুল চাষের আবাদ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তবে হরতাল- অবরোধে ফুল চাষী ও ব্যবসায়ীরা তিগ্রস্থ হচ্ছেন।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×