somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দি ওল্ড ম্যান এন্ড দি সী - আর্নেস্ট হেমিংওয়ে - ১৫

০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা রূপান্তর © হামিদ

মাছটি ছিল প্রায় দশ পাউন্ড ওজনের একটি এ্যালবাকর । বুড়ো মাছটি পেয়ে খুশিতে প্রায় নাচতে লাগল। চিৎকার করে বলতে লাগল - ' দারুণ একটি এ্যালবাকর ! চমৎকার টোপ হবে এটি দিয়ে ! '

আজকাল কী হয়েছে বুড়োর যে, একা থাকলে নিজে নিজেই চিৎকার করে কথা বলে। তবে কবে থেকে এ অভ্যাসটি হয়েছে তা মনে নেই তার । আগে এভাবে একা থাকলে মাঝে মাঝে গান গেয়ে উঠতো। রাতের বেলা মাছ কিংবা কাছিম শিকারে সময় একা একা বৈঠা ধরে গান গেয়ে উঠত মাঝে মাঝে সেকথা এখনও মনে আছে। তবে ম্যানোলিন তার নৌকা ছেড়ে যাবার পর থেকেই তার এমন একা একা চিৎকার করার অভ্যাস হয়েছে এটা সে মানে ।

ছেলেটি যতদিন সাথে ছিল ততোদিন তারা সমুদ্রে নিজেদের মধ্যে প্রয়োজন ছাড়া তেমন কথা বলত না । কেবল জরুরী দরকার হলেই কথা বলত । খারাপ আবহাওয়া কিংবা ঝরের সময় কিংবা সমুদ্রে রাত নেমে এলে তারা নিজেদের মধ্যে কথা বলত। কারণ সমুদ্রে অপ্রয়োজনীয় কথা না বলাটাকে একটা পুণ্যময় গুণ মনে করা হতো আর বুড়ো এটা সব সময় মেন চলতো । কিন্তু আজ কাল সে বড়ই একা । তার কথায় বিরক্ত হওয়ার মতোও কেউ নেই । এজন্যই কিনা কে জানে বুড়ো নিজের মনের একান্ত ভাবনাগুলো উচ্চ কন্ঠে প্রকাশ করে ।

'কেউ যদি শুনে যে আমি নিজে নিজে এমন চিৎকার করে কথা বলছি তবে নির্ঘাৎ আমাকে বদ্ধ পাগল ভাববে । কিন্তু আমি খুব ভাল করেই জানি যে আমি পাগল নই । কারো কথায় আমার কিছু এসে যায় না। আরে ধনীদের নৌকায় তো রেডিও থাকে । তারা তো আরাম করে বেসবলের খবর শুনতে পারে। আমি একা একা কার সাথে কথা বলবো ? তাইতো এভাবে চিল্লাই' - উচ্চ স্বরে কথাগলো বলল বুড়ো।

'এখন বেসবলের চিন্তার সময় নেই । আমাকে মাছ নিয়ে ভাবতে হবে যার জন্য আমার জন্ম হয়েছ । ঐ ঝাঁকের মধ্যেনিশ্চয়ই বড় বড় মাছ আছে । আমি তো শুধু একটা দলছুট এ্যালবাকর পেয়েছি । ঝাঁকটি খুব দ্রুত দূরে সরে যাচ্ছে । সব কিছু কেমন দ্রুত উত্তর-পূর্ব দিকে ছুটে যাচ্ছে । এটা কি দিনের এসময়ের স্বাভাবিক ঘটনা নাকি আবহাওয়ার কোনো বিষয় যা আমি জানি না' - আপন মনে ভাবতে লাগলো বুড়ো ।

এরই মধ্যে এতোটা গভীরে এসে পরেছে বুড়ো যে এখন আর উপকূলের সবুজ রেখা দেখা যাচ্ছে না। শুধু নীল পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে । চূড়াগুলোধবধবে শাদা । মনে হয় শুভ্র তুষারের টুপি পরে দাঁড়িয়ে আছে পাহারগুলো। পাহাড়ের পিছনে মেঘগুলো মনে হচ্ছে তুষারের উঁচু পাহাড়। এদকে সমুদ্রের জলের গভীরে ঘন অন্ধকার । সূর্যের আলোতো অদ্ভূত এক রঙ তৈরী হয়েছে । খাড়া সূর্যের আলোতো অসংখ্য সামুদ্রিক শৈবাল দেখা যাচ্ছে । দৃষ্টি তার নীল সমুদ্রের এক মাইল গভীরে নেমে যাওয়া বড়শির রশির দিকে ।

চলবে ...........
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×