somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দি ওল্ড ম্যান এন্ড দি সী - আর্নেস্ট হেমিংওয়ে - ১৮

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা রূপান্তর © হামিদ

বড়শির দড়িগুলি খুবই মজবুত। এগুলো বড় বড় মাছ ধরার কাজে বেশ উপযোগী। একপ্রান্ত নিজের পিঠের সাথে পেঁচিয়ে বড়শির দড়িটি শক্ত হাতে ধরে আছে বুড়ো। দড়ির অপর প্রান্তে বড়শিটি ধরে টেনে নিয়ে যাচ্ছে কোনো একটি মাছ । দড়িটি এখন এমন টান টান হয়ে আছে যে এর থেকে পানির ফোঁটা ছিটকে বের হচ্ছে এবং শোঁ শো করে এক ধরনের আওয়াজ বের হচ্ছে। পাটাতনে বসে নৌকার পাশে পিঠ ঠেকিয়ে শক্ত করে বসে বুড়ো।

ধীরে ধীরে নৌকা এগিয়ে চলছে উত্তর-পশ্চিম দিকে। কারণ, এই মুহূর্তে সমুদ্রের নিস্তরঙ্গ জলরাশি কেটে কেটে মাছটি বড়শিটাকে টেনে নিয়ে যাচ্ছে সেদিকে। অন্য বড়শিগুলোও তখন পানিতে। কিন্তু এখন সেদিকে দৃষ্টি দেবার সময় নেই বুড়োর।

'ছেলটা যদি এখন সঙ্গে থাকত ! একটা মাছ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি হলাম ওর দড়ির খুঁটা। ইচ্ছে করলে দড়িটা আমি নৌকার সাথে বেঁধেও রাখতে পারি। কিন্তু তখন মাছটা হেচকা টানে দড়িটা ছিঁড়ে ফেলতে পারে। তারচেয়ে এই ভাল যে, যতক্ষণ সম্ভব দড়িটা ধরে রাখি। এতে সুবিধা হলো দরকার মতো দড়িতে ঢিল দেয়া যাবে। তবে ঈশ্বরকে ধন্যবাদ যে, মাছটা কেবল সামনের দিকে যাচ্ছে। নিচের দিকে যাচ্ছে না' - এসব এলোমেলো ভাবনায় ডুবে আছে বুড়ো।

'মাছটি যদি সত্যি নিচের দিকে যেতে থাকে তাহলে কী করবো আমি জানি না। কিংবা দেখা গেলো মাছটি গোঙ্গাতে গোঙ্গাতে মরে গেলো। তখন কী করবো তাও জানি না। তবে কিছু একটা তো আমাকে করতেই হবে' - এসব চিন্তা বুড়োর মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল।

তীর্যক ভাবে পানির গভীরে নেমে যাওয়া বড়শির দড়িটির একপ্রান্ত বুড়োর পিঠের সাথে পেঁচিয়ে ধরে আছে। এঅবস্থায় নৌকাটি ভেসে যেতে থাকল উত্তর-পশ্চিম দিকে।

'মাছটা তো মনে হয় আমাকে মেরেই ফেলবে। এভাবে আর কতক্ষণ!' - ভাবছে বুড়ো। মাছটা বড়শির টোপটি কামড়ে ধরে চার ঘন্টা যাবৎ বহিঃসমুদ্রে সাঁতার কেটেই চলছে আর বড়শির দড়ির আরেক প্রান্ত পিঠের সাথে পেঁচিয়ে শক্ত করে ধরে আছে বুড়ো।

'সেই দুপুর বেলায় মাছটিকে বড়শিতে আটকালাম। এতক্ষণেও একবার তার চেহারাটা দেখলাম না' - ভাবছে বুড়ো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×