somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দি ওল্ড ম্যান এন্ড দি সী - আর্নেস্ট হেমিংওয়ে - ১৯

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা রূপান্তর © হামিদ

হেটটা মাথায় ভাল করে সেঁটে নিয়েছিল বুড়ো। হেটের ঘষায় কপালটা মনে হচ্ছে ছিলে যাবে। ওদিকে তেষ্টাও পেয়েছে অনেক। কিন্তু দড়িটা খুব সাবধানে ধরে রাখতে হচ্ছে। যেন কোনোভাবেই সন্দেহ না করে মাছটি। দড়িতে যেন কোনো কাঁপন না লাগে এমনভাবে খুব সাবধানে একটু সামনে এগিয়ে হাঁটু গেড়ে বসল সে। তারপর সামান্য নিচু হয়ে একটি হাত সামনে বাড়িয়ে পানির বোতলটি তুলে নিল। বোতলের ছিপি খুলে সমান্য পানি খেয়ে নিল। তারপর কিছুটা সময় বিশ্রামের জন্য নৌকার গলুইয়ে হেলান দিয়ে বসল।

দুশ্চিন্তাগুলো মাথা থেকে ঝেরে ফেলে নৌকার গলুইয়ের উপর রাখা গোটানো পাল আর হেলান দিয়ে রাখা মাস্তুলের উপর বসে কিছুটা সময় বিশ্রাম নিয়ে নিজেকে যেন প্রস্তুত করল বুড়ো। সামনের সবকিছুই অনিশ্চত। চকিতে পেছন ফিরে দেখল সে। না, কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না।

'তাতে কী ? হাভানা বন্দরের আলো দেখে আমি ঠিকই ফিরে যেতে পারব। সূর্যাস্তের এখনও প্রায় দু'ঘন্টা বাকি আছে। মাছটা তো তার আগেও ভেসে উঠতে পারে। তা নাহলে সন্ধ্যায় চাঁদ উঠার সময় ভেসে উঠতে পারে। যদি তাও না হয় তবে সূর্যোদয়ের সময় নিশ্চয়ই ভাসবে মাছটি। আর আমি এমন অথর্ব বুড়ো নই যে, হাতে-পায়ে খিল ধরে গেছে। এখনও আমি যথেষ্ট শক্ত-সমর্থ পুরুষ। মাছের মুখে যখন বড়শি তখন তাকে ক্লান্ত হয়ে ভাসতেই হবে। একটু আগে আর পরে এই যা। কিন্তু আমি ভেবে পাচ্ছি না যে এটা কেমন মাছ ! এতোক্ষণ ধরে টেনে নিয়ে যাচ্ছে আমাকে। ক্লান্তিহীন একটানা ছুটে চলা। মনে হয় বড়শিটা খুব শক্ত করে কামড়ে ধরেছে। ইশ, যদি দেখতে পেতাম মাছটা ! এক মুহূর্তের জন্যও যদি দেখতে পেতাম তাহলেও বুঝতে পারতাম কতো শক্ত প্রতিপক্ষের সাথে লড়ছি আমি' - আপন মনে এসব কথা বলছিল বুড়ো।

আকাশের তারা পর্যবেক্ষণ করে বুড়ো বুঝতে পারল যে, মাছটি এই রাত পর্যন্ত একটিবারও চলার গতিপথ কিংবা দিক পরিবর্তন করে নি। এদিকে সূর্য ডুবে যাওয়ার পর বেশ ঠান্ডা পড়েছে সমুদ্রে। সেই ঠান্ডায় বুড়ো দিনের গরমে তার হাত, পিঠ ও বৃদ্ধ পা দু'টোতে জমা ঘাম শুকিয়ে নিয়েছে। টোপ ঢাকার চটটা দিনের রোদে শুকিয়ে নিয়েছিল। সূর্য ডোবার পর সেটাকে এমনভাবে গলার সাথে পেঁচিয়ে নিল যাতে ওটি পিঠের ওপর ঝুলে থাকে। কাঁধের উপর থাকা বড়শির দড়ির নিচ দিয়ে পার করে দিল চটটাকে। ফলে ওটা এখন বড়শির দড়ি আর পিঠের মাঝখানে কুশনের মতো কাজ দিচ্ছে। এর ফলে বুড়ো গলুইয়ে হেলান দিয়ে একটু আরাম করে বসার সুযোগ পেল। ব্যাপারটা এখন আগের চেয়ে কম কষ্টদায়ক। এই কম কষ্টদায়ক ব্যাপরটিই এখন তার কাছে মনে হচ্ছে আরামদায়ক।

চলবে .............................
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×