অণুগল্প ……………….৩
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রায় প্রতিদিনই এই কিশোরীটিকে দেখি আমি। সেই শিশু বয়স থেকে কিশোরী হয়ে উঠা পর্য্ন্ত। অফিস থেকে ফেরার পথে কিংবা ছুটির দিনে হাঁটতে বেরুলে পড়ন্ত বিকেল কিংবা বিষণ্ন সন্ধ্যায় মায়াবি মুখের রূপোজীবী এই কিশোরীটিকে দেখি। চোখেমুখে কী এক কষ্ট! ফুটপাতের উপর একটি প্রচিীন গাছের গোঁড়ায় রূপের পসরা নিয়ে বসে থাকে। আজই প্রথমবারের মত হাসতে দেখলাম মায়াকাড়া চোখ আর নিষ্পাপ মুখয়াববের বালিকাটিকে । জন্মের পর কোনোকিছু বুঝে উঠার আগেই রূপোজীবী হয়ে উঠা বালিকাটিকে আমি আগে আর কখনও হাসতে দেখিনি। নাগরিক জীবনে গোধূলী বলে কিছু নেই। তবে সেই সময়টা সত্যি অদ্ভূত! অদ্ভূত এই সময়ে একটি সাদা কবুতর কোথা থেকে উড়ে এসে ওর সামনে বসেছে। কিন্তু বালিকাটি যখনই ধরতে যায় তখনই ওটা লাফ দিয়ে দূরে চলে যায়। এ যেন এক খেলা। বালিকাটি খিলখিলিয়ে হাসছে আর খেলছে কবুতরটির সাথে। আমি ঈশ্বরকে প্রশ্ন করব না, হে ঈশ্বর! কেন এই বালিকাটিকে একটি পরিবার দিলে না। কারণ আমার ভয় হয় ঈশ্বরও আমাকে একই প্রশ্ন করে বসতে পারেন!
— feeling guilty.
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন