যখন ছিলাম ষোড়শী
আমারও ইচ্ছে হত হই কারো প্রেয়সী;
কোনো প্রেমিক পুরুষের কামনার নারী-
ভালবাসার নীড়ে ভালবাসাবাসি।
দেখতে দেখতে এই আমি কাল মেয়ে অষ্টাদশী,
তখনও দেখা মিলে নি সেই প্রাণ-পুরুষের-
যাকে ভালবেসে মরতেও পারি আমি!
অতপর যখন লোকে বলে কুড়ির বুড়ি,
তখন কন্যাদায়গ্রস্ত পিতা খুঁজে পেলেন এক বেকার ছেলে;
আমি বলি এইতো আমার মনের মানুষ-
একেই ভালবেসে মরব আমি!
একে নিঃশ্বাসে নিয়েই বাঁচব আমি!
আমিই হব তার সকল কাজের অণুপ্রেরণা!
কিন্তু বিধির লিখন ছিল অন্যকিছু!
আমি পাথর হয়ে গেছি সেদিন থেকে-
যেদিন পতিদেব আমার বলে উঠল-
এতা ঢং করো কেন ’কালা মাইয়া’?
আয়নায় নিজের চেহারাখান দেখেছ একবার?
আমি তোমাকে বিয়ে করি নি,
বলতে পার আমি বিয়ে করেছি কিছু টাকা!
হে ঈশ্বর!
কেন মায়া দিলে যদি কায়া না দিলে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




