খোজা চোরার কারামুক্তি দিবস
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খোজা চোরার কারামুক্তি দিবস
___________________________
খোজা চোরার অষ্টম কারামুক্তি দিবস আজ। এ উপলক্ষে বেদিশাপুরে অাজ সাজ সাজ রব৷ সারা এলাকা সেজেছে বর্ণিল সাজে৷ নানা রঙের পোস্টারে এলাকা ছেয়ে অাছে৷ সর্বস্তরের এলাকাবাসী ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে দিবসটি পালন করছে। এউপলক্ষে বেদিশাপুর মডেল কলেজ মাঠে খোজা চোরার জন্য এক গণসম্বর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান স্থলে পৌঁছামাত্রই ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হল তাকে। মুহুর্মুহু শ্লোগানে কেঁপে কেঁপে উঠছে সারা এলাকা:
মজা মারে খোজা ভাই
অামরা দেখেও মজা পাই৷
মজা মারে খোজা চোর
হবেই হবে নতুন ভোর৷
হাত নেড়ে খোজা চোরা জনতার উচ্ছাসে সাড়া দেন৷ মঞ্চে উঠে তাঁর মুখের হাসিটা আরও প্রশস্ত হয়। দুর্ভাগ্যজনকভাবে ইয়াবা অামদানির অভিযোগে খোজা চোরাকে জেলে যেতে হয়েছিল৷ কিন্তু এক সময় তার দল ঠিকই বুঝতে পারে যে, অত্র এলাকায় তার বিকল্প নেই। তাই অাট বছর অাগে অাজকের দিনে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়৷ তারপর থেকে এই নেতাকে অার পেছন ফিরে তাকাতে হয় নি৷ এরপর থেকে খোজা চোরার কেবল উথ্থানের গল্প! অত্র এলাকার এই মহান নেতার সম্বর্ধনা উপলক্ষ্যে কলেজ মাঠ লোকে লোকারণ্য৷ সবার হাতে নানা বর্ণের প্লাকার্ড, ফেস্টুন ইত্যাদি শোভা পাচ্ছে৷ খোজা চোরা নিজেও অাজ অনেক খুশি৷ এলাকার উন্নয়নে জনগণ তার পাশে অাছে৷
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন