( এই লিখাটি গুরুচণ্ডালী দোষে দোষী, ব্যকরণ বিশেষজ্ঞরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন )
ইউরোপ, আমেরিকার প্রথম সারির গণতন্ত্রে মানুষে মানুষে ভেদাভেদ নাই, আর আমগো মত তৃতীয় বিশ্বের ( মাইনে থার্ড ওয়ার্ল্ড, কেউ কেউ একটু সম্মান দিয়া কয় DEVELOPING NATION ) ( শুনে খারাপ লাগলেও সত্য এইটাই ) একটি দেশের কোন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী এবং পিয়নও যেই লেভেলের আচরণ করে, মনে কয় ইহারা সবাই জমিদার, নবাবদের বংশধর...নিতান্তই অনিচ্ছার সহিত সরকারি চাকুরি করিতেছে...আর ইহাদের সময়ের যারপরনাই মুল্য, কাজ করিবার সময় ইহাদের হয়না।
( বিদ্রঃ সব সরকারি কর্মকর্তা কর্মচারী খারাপ না, কিছু মানুষ আছে যারা অনেক ভালো )
গণপ্রজাতন্ত্রের কোন কর্মকর্তা-কর্মচারী ‘ই, সে প্রধানমন্ত্রী হোক আর যেই হোক একজন সাধারণ নাগরিকের চাইতে বেশি সুবিধা ভোগ করতে পারেনা। আর এই নবাবজাদা’র জন্যে ট্রেন আটকে রাখা হয়। মনে হয় এই অবাঞ্ছিতের দাদা-পরদাদা নবাব বা জমিদার ছিল। বেজাতটা ভুলে গিয়েছে জমিদারি প্রথা উঠে গিয়েছে সেই সে ব্রিটিশ আমলে।
একটা ট্রেনে ধরলাম ৫০০ মানুষ আছে। একজন মানুষের ভুলের জন্যে কি এতগুলো মানুষকে কষ্ট দেয়া ঠিক ? আর শরতের রাতে তাপমাত্রা ৩২ডিগ্রি সেঃ এর উপরে ওঠে, সাথে বাংলাদেশের TROPICAL HUMIDITY। ট্রেনগুলো মানুষে ঠাঁসা থাকে, কষ্টের সীমা এমনিতেই নাই, তার উপরে আধা ঘণ্টা লেইট...
এডিসি'র জন্যে ট্রেনের অপেক্ষা
তামাম দুনিয়ার কোথাও হয়ত এরকম হয়না, অনেক রাষ্ট্রপ্রধান দের দেখেছি সাধারণ মানুষদের সাথে এক কাতারে চলা ফেরা করে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কফির দোকানে লাইন ভেঙেছিলেন বলে একজন নিতান্ত সাধারণ নাগরিকের কাছে কথা শুনেছিলেন এবং পরে আর সবার মতই লাইনে দাড়িয়ে পড়েন। রাহুল গান্ধি সাধারণ মানুষের সাথে জাত-পাত ভুলে ট্রেনে করে হঠাৎ হঠাৎ কোথায় চলে যান, অচ্ছুত দের সাথে মাটির পাত্রে খাবার খান, রাতে থাকেন।
আর আমাদের দেশে পাতি মন্ত্রিও কোথাও গেলে শহরের প্রধান সড়ক বন্ধ করে দেয় !!!
আজিব দেশের, আজিব কারবার। যার ক্ষমতা আছে, সে দেখাচ্ছে, যার নেই সে দেখছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

