মৃতের সংখ্যা এখন ১০২৭। ঘটনা প্রবাহে সাভার এর স্থান এখন অনেক পড়ে। গুরুত্ব নেই খুব একটা।
সংখ্যা হয়ে গিয়েছে এখন মানুষ গুলো, কেউ ভাবছেনা তাদের পরিবার গুলোর কথা, কেউ ভাবছেনা সে একটা মানুষ ছিল, বেচে থাকতে তার স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল, হাসি কান্না ছিল।
আমাদের চোখে, গার্মেন্টস শ্রমিক মারা গিয়েছে, বাইরে দেশের ইমেজ নষ্ট হবে। একটু ব্যাবসা মন্দ যেতে পারে। এতোটুকুই। মন্ত্রীদের চোখে এসব কিছুই না, প্রধানমন্ত্রীর কাছে শুধু ভুল পরিসংখ্যান, বিরোধী দলের কাছে শুধু আগামীতে ভোটে জেতার মোক্ষম অস্ত্র।
আর আমরা, আমাদের কাছে কিছুই না। সব চলছে ঠিক মত। মেনে নেয়ার ক্ষমতা মেরুদণ্ডহীন এই জাতির মারাত্মক ভাবে বেশি। হাড় চামড়া, আর শুধু মাংসের শরীর আমরা...
মৃত দের আত্মার মাগফেরাত কামনা করে প্রার্থনা রইল। সবাই নিজেদের মসজিদ, মন্দির, গির্জায় প্রার্থনার জন্যে বলবেন। আমরা তো কিছু করতে পারিনাই তাদের জন্যে, পরম করুণাময়ই এখন যা করার করতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

