হঠাৎ হঠাৎ করে অনেক স্মৃতি মস্তিষ্কের সেলে কিলবিলিয়ে
উঠে। তোমার সাথে নগ্ন দুপুরের অসহ্য উত্তাপে হাটার স্মৃতি, হুড ফেলা রিকশায় দমকা হাওয়া মিশ্রিত বৃষ্টিতে ভেজার স্মৃতি, বৈশাখীর প্রথম দিনে নীল শাড়িতে তোমায় প্রথম দেখার স্মৃতি , আমার সিগারেটের ধোঁয়ায় তোমার নাঁক কোঁচকানোর স্মৃতি, আর কোনো এক নির্জন বিকেলে
কর্ণফুলীর বুকে নৌকো নিয়ে তুমি-আমি হারিয়ে যাওয়ার স্মৃতি।। ঊফ, প্রচন্ড যন্ত্রনা ; কেনো এমন হলো জানি না! হয়তো বা তুমি ভালো থাকবে বলে, ঐ রাতে আমি
হয়েছিলাম স্বার্থপর! তুমি কি সুখে আছো তিলোত্তমা? তোমার দুফোঁটা নেত্র জ্বলের দাম হয়তো আমি দিতে পারিনি; তাই বলে কি এখনো আমায় ক্ষমা করতে পারোনি?
আমি ক্ষমাপ্রার্থী তোমার কাছে, আমায় ক্ষমা করো.., মুক্তি দাও এই স্মৃতি যন্ত্রনা থেকে.....মুক্তি॥
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





