somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিরান
অন্ধকারের কাছ থেকে আলোকে ছিনিয়ে আনার চেষ্টায় প্রতিনিয়ত যুদ্ধ করছি। জানিনা এ চেষ্টা কতদিন চালিয়ে যেতে পারবো। স্রষ্টার এই অপরূপ পৃথিবীর সৌন্দর্য অবলোকন করার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু মানুষ হওয়া প্রয়োজন।

অনেক মানুষের কষ্টের কাছে আমার কষ্ট কিছুই না।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মূহুর্তে, ঠিক এই মূহুর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে হতাশ মানুষটি মনে হচ্ছে... । প্রচন্ড মন খারাপ করে বসে আছি। ইচ্ছে করেতেছে দুনিয়াটাকে লাত্তি মেরে উড়িয়ে দিই! অথচ আমি জানি, মানুষের হতাশ হওয়ার কিচ্ছু নেই।
এখানে সকল জাগতিক সুখ, দুঃখ, হাসি, কান্না, একে অন্যের পরিপূরক। প্রকৃতি আপন নিয়মেই বহমান। তাইতো
হাজারটা হতাশার মাঝেও আমার ঠোঁটের কোনায় একচিঁলতে শুভ্র বোকা অহংকারী হাসি সাদা বকের মত উড়ে বেড়ায়। আমি জানি পৃথিবীর অধিকাংশ মানুষ থেকে
আমি অধিক সুখী। ...আজ এই মূহুর্তে হয়তো পৃথিবীর কোনো না কোনো প্রান্তে, কেউ তার প্রিয় ব্যক্তিটির
অন্তর্ধান হওয়ার সংবাদে শোকে বিহ্বলিত। ...লাশ ঘরের পাশে হয়তো কারো পরিবার আত্বীয়স্বজনের আত্বচিৎকারে চমকে উঠা ঘুমন্ত কাকটি কা কা শব্দে সুর মেলায় তাদের সাথে। ...সারাদিন চাকরির খুঁজে হতাশ হওয়া বেকার গ্র্যাজুয়েট ছেলেটি মানিব্যাগ হাতরিয়ে দেখে একটি ফুটো পয়সাও নেই আগামী দিন গুলোর জন্য। ...রিকশাওয়ালা বুড়ো লোকটির পায়ে শক্তি নেই আর, তবুও ঝিম ধরা পায়ে আগামীকাল তার বের হতে হবে খেপ মারার জন্য; ঘরে
যে এখনো একটা কুমাড়ী মেয়ে আছে সাথে শত অসুখে টিকে থাকা তার স্ত্রী। হতাশা তাকে গ্রাস করতে পারেনা, কারন সময়টা যে বড্ড কৃপণ। ...নিজের পরিচয় কি, সে
কোথা থেকে আসলো? এমন প্রশ্নে নিজের কাছে জর্জিরিত পথশিশুটি হয়তো এই মূহুর্তে ফুটফাত দখলে ব্যস্ত; রাতে যে ভালো ঘুম দেয়া চাই। অপরদিকে এই মূহুর্তে হঠাৎ করে এসি নষ্ট হয়ে যাওয়াতে আজ আর মোটা
চাদরটি গায়ে দেয়া হবেনা মা- বাবার আদুরে ডিজুস বাচ্চাটির, আপসোস!! ...কোনো মধ্যবিত্ত প্রেমিক হয়তো প্রেমিকার ফিরিয়ে দেয়া উপহারটি সাথে নিয়ে ছাঁদের কোণে গল্পে ব্যস্ত দুঃখী মেঘকণার সাথে; সোনার হার কিনে দেয়া যে তার পক্ষে সম্ভব নয়। ...কোনো বখাটে হয়তো দুটি
ইয়াবা কিংবা একটু হিরোইনের টাকার জন্য উন্মুক্ত ক্ষুর হাতে উৎপেতে আছে, সোডিয়াম লাইটের আড়ালে। হয়তো আজ তার শিকার হবে আমারই মতো রাতজাগা কোনো ছন্নছাড়া পথিক। ...প্রচন্ড মাইগ্রেন এর ব্যথা
নিয়েও অনেক আগেই সতীত্ব বিসর্জন দেওয়া অজপাড়াগায়ের তরুনীটি হয়তো চারদেয়ালের ভেতর অপেক্ষায় আছে পাশবিক আচরণ করা মানুষ নামের মালাস্কা প্রানীটির। টাকা যে তার বড্ড প্রয়োজন। নয়তো তারও স্বপ্ন ছিলো প্রেমিকের জন্য শিউলী ফুলের মালা গাঁথার। ...কোন কবি হয়তো হারিয়ে ফেলেছে তার সকল ছন্দময় শব্দ ঠিক এই মূহুর্তে; অথচ আকাশের ঠিকানায় একটি কবিতা লিখতে যে হবেই! ...এতসব দুঃখগাঁথা
হতাশার মাঝেই, আমার মতই কিছু মানুষ সুখের সজ্ঞা খুঁজতেই ব্যস্ত। নাহ; আমি ভালো আছি, কারন আমি গা-
ঝাঁড়া দিয়ে বাঁচতে শিখেছি....। হতাশা তুই দূরে সরে যা, নিজেকে বিসর্জন দিতে আসিস না আর আমার কাছে....॥
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×