ভোরের যাদু
২৮ শে নভেম্বর, ২০০৬ ভোর ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভোরের আলো পড়লো এসে
দেওয়ালের েক ছোট্ট কোনে,
সুর্যদয়ের রঙের ছোঁয়া
আলতো হয়ে লাগলো মনে।
দুয়ার খুলে বেড়িয়ে এলাম
শিশির ভেজা নরম ঘাসে,
আঁধার ঢাকা পৃথিবীটা
যাচ্ছে এবার আলোয় ভেসে।
সৃষ্টিকুলের সব পাখিরা
অস্থিরতায় সামিল হয়ে
ছড়িয়ে গেলো ঝাপটে ডানা,
মিষ্টি সুরের বার্তা বয়ে।
আলোর খেলা পাতায় পাতায়
ঝলমলিয়ে উঠছে যেন,
সকাল বেলার সে সি্নগ্ধতাটা -
তবে, মনটা এমন করছে কেন?
অদ্ভুত এক ভালো লাগায়
হৃদয় আমার লাগছে ভারী,
চোখ মেলেছি অবশেষে,
ভাসচে আবার আশার তরী।
মিশে আছে চিহ্ন তোমার
দিনের শুরুর মধুর সময়েই,
সচ্ছ হয়ে থাকুক যত,
দেখছেনা তো অন্য সবাই!
অন্ধ তারা না হলেও
অন্ধত্বে আছে ডুবে,
দেখছেনা এ নিরব ধাঁধাঁ,
রঙের খেলা, দুরের পুবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুনপ্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুন