বাংলাদেশ থেকে চলে আসার পর আমার মধ্যে একটু পরিবর্তন এসেছে। বাংলা গান শোনা, বই পড়া বেড়ে গিয়েছে। ওখানকার অনেক কিছুই এখন বিশ্বাসযোগ্য লাগা শুরু হয়েছে। স্কুল শুরু হওয়ার পর বিভিন্ন অনুভূতিতে মন ভরে থাকতো। গলার কাছে শক্ত জিনিষটা (মিস করা?) ঠিকই ছিলো ফেলে আসা মানুষগুলোর জন্য, পাশাপাশি বন্ধুদেরকে আবার দেখার উত্তেজনাও ছিলো। আড়াই মাসে ওদেরও পরিবর্তন হয়েছে, তবে আমার মত না। ওরা মনে হলো 'বড়' হয়ে গিয়েছে, 'মেয়ে' হয়ে গিয়েছে। আমার পৃথিবী ওদের থেকে নিঃশব্দে অল্প একটুখানি দূরে সরে গিয়েছে।
ক্লাস নাইন থেকে ধরা বাধা কোন ক্লাস নেই। ভিন্ন ভিন্ন মেয়েদের সাথে ক্লাস। যদিও আমার তিনজন বন্ধু ছিলো বেশিরভাগ ক্লাসেই, অন্যদের সাথেও কাজ করতে হয়েছে। যাদেরকে আগে অনেক দুরের ভাবতাম, তারা কাছে চলে এসেছে। আরেকটা জিনিষ, এ বছর মনে হয় নিয়ম ভাঙাটা এতও ভয়ংকর মনে হয় নি। অহরহ ভাঙা হয়েছে, বিভিন্ন কারণে। 'গায়ে লাগা' কমে এসেছে।
15 বছর হওয়ার 15 দিন আগে একটা কাজ করেছি, যা নিয়ে পরে অনুতপ্ত হতে হয়েছে। কাজটা করার পর অবশ্য মনে হচ্ছিলো, এবার বড় হয়ে গেলাম নাকি? কিন্তু পরে অবশ্য বুঝেছি ধারনা ঠিক ছিলো না। এখান থেকে শিক্ষা: বন্ধুদের পাল্লায় পড়ে কিছু করতে নেই। যা করবে, ভেবে-চিন্তে করবে।
দশই এপ্রিলের
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



