ছোটবেলায় গান অতটা পছন্দ করতাম না। কিন্তু গাইতে পারতাম। দুটো প্রতিযোগীতায় প্রথম হয়েছিলাম জীবনের প্রথম দশ বছরে। বয়স বাড়ার সাথে সাথে সুর-জ্ঞান আস্তে আস্তে কমতে লাগলো। এক পর্যায় অবস্থা এমন দাড়ালো, ঠিক করে ফেললাম পাবলিকে আর গান গাওয়া যাবেনা। কারণ ছাড়া পুরো পৃথিবী খালি করার দরকার কি? তবে পরিবারের পাবলিকের কান ঝালাপালা করে এখনও গান ধরি মাঝে মাঝে - মনের স্বাস্থের হের-ফের হলে।
আমার মত বেসুরেদের জন্য গান গাওয়ার ভালো উপায়:
1। গলা ছেড়ে গাওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে শাওয়ারে। যান্ত্রিক ঝর্ণার শব্দে গানের শব্দ মিশে যায়, তাই বেশির ভাগ সময় অন্য কেউ শুনতে পারেনা
2। প্রায় একই ধরনের আনন্দ পাওয়া যায় ঝুম বৃষ্টিতে ভেজার সময়। খোলা আকাশের নিচে নরম ঘাসের ওপর একাকী আকাশের জলে নিজেকে ধুয়ে ফেলার সময় গুনগুন করা... অসাধারণ অনুভুতি।
3। রাস্তা দিয়ে হাটার সময়েও গাওয়া যায় - আশেপাশে কেউ না থাকলেই হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


