এ মুহুর্তে আপুনির ইউনির লাইব্রেরী থেকে ব্লগাচ্ছি। আজকে স্কুলে যাওয়া হয়নি। স্কুলে যাওয়ার সবচেয়ে ভালো জিনিষগুলোর একটা হচ্ছে স্কুল ফাঁকি দেওয়ার মজা। আর আজকে আবিষ্কার করলাম যে না জানিয়ে ফাঁকি দেওয়ার থেকে জানিয়ে ফাঁকি দেওয়া অনেক বেশি মজা।
পাইরেটস অফ ক্যারিবিয়ান ৩ বের হয়েছে কালকে। আমি আর আপুনি ঠিক করলাম দেখতেই হবে এটা। ভরা হলে বসার মজা নেই - চারিদিকে শব্দ, ভালো সিট আর টিকেট পাওয়ার ঝামেলা লেগেই থাকে। এর থেকে একদিন ছয় ঘন্টা পড়াশুনা বাদ দিয়ে নিরবে দেখাই বেশি পছন্দনীয়। তাই চলে এলাম!
হাই স্কুলের পরিবেশ থেকে এখানকার পরিবেশ বেশ ভিন্ন। ঢোকার পরেই কফির গন্ধ ঠেকে নাকে। ছেলে-মেয়ে, বুড়ো-বুড়ি ছড়িয়ে-ছিটিয়ে আছে যেখানে সেখানে। সবাই যার যার কাজে ব্যস্ত। 'শহুরে' ভাব এর ছোঁয়া সবখানে ।
(kono ekta button tepar karone shob lekha english e ashche.
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৭ ভোর ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


