somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘিজিবিজি

১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মাঝে মাঝে খুব ডাক্তার হতে ইচ্ছা করে। কারন - ওরা প্রতিদিন বিভিন্ন সমস্যা দেখে ও সেগুলো ঠিক করার চেষ্টা করে, বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় হয়, সারাদিন কাজের মধ্যে ডুবে থেকে শেষে ভালো বেতনও পায়, তৃপ্তিও আসে। কিন্তু ডাক্তার হওয়া এতো কঠিন! ইচ্ছা করলে কি হবে - ওদের মধ্যে যেসব গুন থাকার কথা আমার মধ্যে তার কিছুই নেই! আমি খুব সহজেই হাল ছেড়ে দেই। কোন সমস্যা সমাধান না করতে পারলে চিন্তাশক্তি হারিয়ে ফেলি, সেখান থেকে পালিয়ে যাই। যেমন, কালকে আমার ইকোনোমিকস পরীক্ষা। আমি জানি এই পরীক্ষাটা অ-স-ম্ভ-ব খারাপ হবে। ফেল করলে অবাক হবো না। এখন আমার উচিৎ যতটুকু পারি, ততটুকু পড়া। কিন্তু আমার ইকোনোমিকস বই দেখলেই জ্বর জ্বর লাগছে। আমি জানি এটা বিশাল পৃথিবীর খুব ছোট্ট একটা ব্যাপার। পরীক্ষার তিনটা ঘন্টা আমার জীবনেরও খুব ছোট্ট একটা অংশ। তবুও একদম, একদম ভালো লাগছে না। এর কারন মনে হয় আমি খুব বেশি ভাবি অন্যদের কথাবার্তা নিয়ে। পরীক্ষায় খারাপ করলে অনেক কিছু শুনতে হবে অনেক মানুষের কাছ থেকে। আর আমি অন্যের কথা দিয়ে নিজের মান নির্নয় করি। এ ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিন্তু এতো বেশি বেশি করলে মোটেও ভালো না। আর আমি এতো বেশি বেশি করি দেখেই আমার সাইকোলোজি করা উচিৎ না, যদিও আমার কাছে সাবজেক্টটা বেশ ইন্টারেস্টিং লাগে।

আজকে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিলো, যে আগে বন্ধু ছিলো কিন্তু এখন নেই। সে যা করেছে সেটার জন্য তার মাফ চাওয়া উচিৎ ছিলো, কিন্তু ও আজকেও কিছু বলেনি। সমস্যা হচ্ছে, ও পড়ালেখায় খুব ভালো। ও আমাকে যেমন গভীর ভাবে কষ্ট দিয়েছে, সেরকম পাল্টা কষ্ট দিতে হলে ওকে পড়ালেখায় হারাতে হবে, কারন ওর সমস্ত অনুভূতি সেটাই নিয়ে। আর আমি তার থেকে কোনভাবেই ভালো করতে পারবো না। সেও ডাক্তার হতে চায়। ও বুদ্ধিমান, কিন্তু ওর মধ্যে বিন্দুমাত্র সাহস নাই। তাই আজকে ওকে দেখার পর মেজাজটা ভীষন খারাপ হয়ে গেলো। কিন্তু আত্মসম্মানবোধের জ্বালায় কিছু করতেও পারছিলাম না। রাগটা সারাদিন বাড়তেই থাকলো।

আমার মনে হচ্ছে আমাকে আল্লাহ অল্প যা ক্রিয়েটিভিটি দিয়েছিলো তা দিন দিন হারিয়ে ফেলছি। এখন একদম কবিতা লিখি না, অথচ একটা সময় কবিতার ওপর আমার মনে অবস্থা নির্ভর করতো। আমাদের ইংলিশ টিচার সেদিন সবাইকে জিজ্ঞাসা করছিলো আমরা কেন কেউ কবি হয়ে, লেখক হয়ে, মিউজিশিয়ান হয়ে জীবন কাটাতে চাই না। আমি হতাম, যদি আমার ট্যালেন্ট আর একটু বেশি থাকতো আর মানুষ টাকা দিয়ে আমার কবিতা পড়তো! আমরা সবাই টাকার পেছনে এতো জোড়ে ছুটি, যে আর কোন কিছুকে 'ব্যাপার' মনে হয় না। আমি এরকম করতে চাই না, কিন্তু টাকা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। আর খালি পেটে পূর্নিমা দেখে খুব বেশি রাত কাটানো যায় না। আমার খুব ইচ্ছা করছে এইচ এস সিটা শেষ করে ফেলতে। আমাকে যদি মানা না করা হতো, আর আমার যদি টাকা থাকতো, তাহলে আগামী বছর গ্যাপ ইয়ার নিতাম। পৃথিবী ঘুরতাম, অনেক অনেক বই পড়তাম, দু'একটা ভাষা শিখতাম, কবিতা লিখতাম, সাতার শিখতাম, স্কুবা ডাইভিং স্কাই ডাইভিং সব করতাম।

কিন্তু আমার নিজের জীবনের ওপর অন্য আরোও অনেক মানুষের অধিকার আছে। স্বার্থপর হতে এতো ভালো লাগে! কিন্তু ভালোবাসার এতো মানুষ ও পকেটে এতো অল্প টাকা ও আঠারো বছর বয়স ও মাথায় কম বুদ্ধি নিয়ে স্বার্থপর হয়ে বেঁচে থাকা যায় না।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

লিখেছেন চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০



আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।

ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×