সৌন্দর্য বৃষ্টি ভেজা সদ্য ফোটা রজনীগন্ধা;
ভিন্ন রঙে মিশ্রিত আকাশওয়ালা সন্ধ্যা;
তিন বছরের ছোট্ট মেয়ের খিলখিলিয়ে হাসি;
দূর থেকে ভেসে আসা চেনা সুরের বাঁশি;
সময়ের সাথে হারিয়ে যাওয়া কোনো বন্ধুর খবর;
ফুলে সজ্জিত মায়া মাখা এক বুড়ো মহিলার কবর। সারা পৃথিবী যদিও অনেক অসুন্দরে ভরা, একটুখানি খোঁজ করলেই যায় সৌন্দর্য ধরা।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৬ রাত ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


