ফলোআপ - জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের একটি সঠিক পদক্ষেপ ।
২২ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এর আগের পোষ্টে লিখেছিলাম বালি সম্মেলনে জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় উন্নত বিশ্বের দেশগুলির কাছে আমাদের অবস্থানকে তুলে ধরার ব্যর্থতার কথা । এর সাথে আগামী মে মাসে লন্ডনে ডিএফআইডির সহযোগীতায় “International Conference on the Impact of Climate Change on Bangladesh” বিষয়ে একটি আন্তর্জাতিক সেমিনার এর ব্যাপারে জানিয়েছিলাম ।
এখন সেই সম্মেলনটি চূড়ান্ত হয়েছে এবং এর নাম দেয়া হয়েছে Bangladesh Climate Conference. বাংলাদেশের সরকার প্রধান প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন যৌথভাবে সম্মেলনের উদ্বোধন করবেন । আরও বেশী আশার কথা হচ্ছে এই Bangladesh Climate Conference টি দুই পর্বে হওয়াটা । প্রাথমিক পর্বে লন্ডন কনফারেন্সে বাংলাদেশের অবস্থান এবং জলবায়ু পরিবর্তনে মোকাবেলায় প্ল্যান অব এ্যাকশন কি হবে সেটা নির্ধারণের জন্য আগামী ২৫ মার্চ ঢাকায় দুই দিন ব্যাপী একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে । এই ঢাকা সম্মেলনের প্রয়োজনীয়তার কথা আমি আগের পোষ্টে উল্লেখ করেছিলাম। ভালো লাগছে যে নীতি নির্ধারকরা সঠিক পথে এগুচ্ছেন । এইজন্য তাদের সাধুবাদ প্রাপ্য ।
এই সম্মেলনের মুল দুটি এজেন্ডা হচ্ছে বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কিভাবে কার্যকর ও সাসটেইন্যাবল উপায়ে আর্থিক সাহায্য দেয়া যায় এবং বাংলাদেশের পক্ষ থেকে করণীয় কি হবে । বাংলাদেশে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি আন্তর্জাতিক গবেষণাকেন্দ্র স্থাপন যেটি ছিলো বালি সম্মেলনে বাংলাদেশ এর একটি প্রধান অবস্থান, সে ব্যাপারে এখনও পরিস্কার কোন আলোচনার কথা ঢাকা সম্মেলনের আলোচ্যসূচীতে নেই । তবে আশা করছি সাসটেইন্যাবল উপায়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে আলোচনায় এটি প্রাসঙ্গিক ভাবে আসবে ।
পরিশেষে সরকার ও নীতিনির্ধারকদের অভিবাদন জলবায়ু পরিবর্তন মোকাবেলার ব্যাপারটি নিয়ে সঠিক পথে আগানোয় । আশা করি এই আগানোটা কাগজে কলমে সীমাবদ্ধ থাকবেনা এবং বাস্তবে এর প্রতিফলন দেখা যাবে ।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন