somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তলেখা : অভিনন্দন এবং আমার দুটি কথা

১৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই ই-বুক মুক্তলেখা প্রকাশ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ । চমৎকার উদ্যোগ এবং আশা করি এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও বহাল থাকবে । আমি সম্প্রতি ব্লগে কিছুটা অনিয়মিত এবং বোধ হয় আরো কিছুদিন অনিয়মিত থাকবো । এর মাঝেও এই ব্লগটি লিখছি মুক্তলেখা নিয়ে আমার নিজস্ব একটি কৌতুহলের জন্য । মুক্তলেখায় আমার কোন লেখা প্রকাশিত হয়নি । সেটি কোন সমস্যা নয় । কিন্তু ফলাও করে লেখা নির্বাচিত করে অনুমতি চেয়ে তারপর লেখাটি মুল প্রকাশনায় না আসার কারনটি জানার কৌতুহল বোধ করছি ।

ব্লগার রাশেদ যখন ই-বুকের জন্য প্রথম পোষ্ট দেয় সেখানে অন্যান্য বেশ কয়েকটি নির্বাচিত লেখার সাথে আমার ভাষা আন্দোলনের দিনপন্জী লেখাটি ছিল এবং এই লেখাটি প্রকাশের জন্য তিনি আমার অনুমতি চান । তখন পর্যন্ত আমি এটিকে রাশদের উদ্যোগ বলেই জানি এবং আমি লেখাটি প্রকাশের জন্য অনুমতি প্রদান করি । এখানে উল্লেখ্য যে আমি নিজে থেকে কখনোই আমার লেখাকে প্রকাশ করার জন্য অনুরোধও করিনি এবং এই সংক্রান্ত কোন লিংকও প্রদান করিনি । আজকে কয়েকদিন পরে ব্লগে ঢুকে দেখলাম ই-বুকটি মুক্তলেখা নামে প্রকাশিত হয়েছে এবং এটি এটিমের ব্যানারে হাসিব প্রকাশ করেছেন ।

এখন আমি রাশেদের কাছে জানতে চাই তিনি যদি মনে করে থাকেন যে আমার লেখা প্রকাশযোগ্য নয় বা মানোত্তীর্ণ নয় তবে তিনি কেন তা পূর্ব থেকেই নির্বাচিত করে এই অনুমতি দানের অনুরোধ করলেন । ব্যাপারটি দৃষ্টিকটু এবং বিব্রতকর । আশা করি তিনি এর ব্যাখ্যা দেবেন । আমার মতে ই-বুকটির ক্ষেত্রে এটি একটি এটিম প্রকাশনা সেটি পূর্ব-ঘোষণা দেওয়া উচিত ছিলো এবং কোন লেখাই নির্বাচিত না করে সকলের কাছে লেখা আহবান করা যেতো । কোন লেখা নির্বাচিত করে প্রকাশের অনুমতি নিয়ে তারপর তাকে সম্পাদনার নামে বাতিল করা আমার কাছে গ্রহণযোগ্য নয় ।

নিজের লেখা প্রকাশ নিয়ে আমার কোন সমস্যা নেই এবং আমি বিভিন্ন সংকলনে লেখা প্রকাশের জন্য খুব্একটা আগ্রহীও নই । তারপরও এই বিব্রতকর ব্যাপারটি ঠিক মেনে নিতে পারছিনা এবং তা সামনে নিয়ে আসার জন্য দু:খিত ।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৬
৫৮টি মন্তব্য ১৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সজিব কখনো তারেক নয়॥

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০০



বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।এর মধ্যে একটি বহুল আলোচিত মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে - সজীব ওয়াজেদ জয় কি সার্চ ইঞ্জিন আবিষ্কার... ...বাকিটুকু পড়ুন

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!

এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে... ...বাকিটুকু পড়ুন

×