এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মেয়েদের বিজয়
০৩ রা মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেকদিন পরে একটা চমৎকার সংবাদ ব্লগের বন্ধুদের সাথে শেয়ার করছি । মেয়েদের ক্রিকেটে আমরা হাটি হাটি পা পা । প্রতিযোগিতামুলক ক্রিকেট খেলা শুরু করেছি গত বছর থেকে । প্রথম বছরেই এ সি সি কাপ জিতে আমরা এ বছর শ্রীলংকায় চলমান এশিয়া কাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করি । আর এ সি সি কাপের সাফল্যের ধারাবাহিকতায়, এশিয়া কাপে আমাদের ২য় ম্যাচেই পাকিস্তানকে পরাজিত করে আমরা এর মধ্যেই সাড়া জাগাতে সক্ষম হয়েছি ।
টসে হারার পর প্রথমে বোলিং করে আমাদের মেয়েরা পাকিস্তানকে মাত্র ১৩৪ রানে বেধে ফেলে তারপর ৬ উইকেট হারিয়ে ২৭ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে । বোলিং এ ২ উইকেট নেয়ার পর অপরাজিত ৫৩ রান করে এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন বাংলাদেশের তরুণী অধিনায়ক সালমা খাতুন । এ ছাড়া বোলিং এ তিথি সরকার ২৫ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে বিপর্যয়ের মধ্যে ফেলেন ।
মেয়েদের ক্রিকেটে আমাদের এই সাফল্য সত্যিই গর্ব করার মত । অভিনন্দন বাঘিণীর দলকে । আমাদের একটা আনন্দের উপলক্ষ্য এনে দেবার জন্য তোমাদের প্রাণঢালা অভিনন্দন ।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন