somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যের পথে আরিফ
আমি শিখি একসাথে জিকির জিহাদ, শাহ্জালালের কাছে। তাই কি করে তাগুত হয় পরাভূত, সে আমার জানা আছে। আমি শিখেছি লড়াই, দরবেশ ফকির মজনু শাহর। আমি মানুষের চির-কল্যানকামী, অনুসারী আল্লাহর। আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি, মুক্তির সন্ধান। বাংলাদেশের মুসলিম আমি, বাঙাল

একটি শিক্ষনিয় ঘটনা।

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার এক শিকারি ছোট্ট একটি পাখি ধরে ফেললো। পাখিটি খুব বুদ্ধিমান ছিলো। পাখিটি শিকারির খুব প্রশংসা করতে লাগলো যে, তুমি এতবড়
শিকারি! জীবনে অনেক বাঘ মেরেছো, অনেক ভাল্লুক মেরেছো, এই করেছো, সেই করেছো। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন ১০০ গ্রামও না, আমাকে খেয়ে তুমি কী করবে? আমাকে খেলে তো তোমার পেটের একটা কোনাও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারাজীবন কাজে লাগবে।
এমনভাবে সে কথাবার্তা বলছিলো যে শিকারির
মন গলে গেল। কারণ
তেল পেতে সবাই পছন্দ করে।
আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তেল।
সে ভেবে দেখলো,
ঠিকই তো। এত ছোট পাখি খেয়ে কোনো লাভ নেই। তার চেয়ে শুনি,
পাখিটা কী বলতে চায়।
হয়তো এতে আমার
লাভ
বেশি হবে।
শিকারি রাজি হওয়ায়
পাখিটি বললো,
আমি প্রথম
বাক্যটি বলবো তোমার
হাতের ওপর বসে,
দ্বিতীয়
বাক্যটি বলবো এই
গাছের
ডালে বসে, তৃতীয়
বাক্যটি বলবো গাছের
মগডালে বসে।
শিকারি বললো,
ঠিক আছে।
পাখি বললো,
‘কখনো অলীক
কল্পনা করো না,
যা অবাস্তব
সেটা কখনো বিশ্বাস
করো না’।
শিকারি বললো, খুব
ঠিক কথা।
সত্যিই তাই।
কখনো অবাস্তব
কথায় বিশ্বাস
করতে নেই।
পাখি বললো, এবার
আমাকে গাছের
ডালে যেতে দাও।
আমি দ্বিতীয়
বাক্যটি বলবো।
শিকারি ছেড়ে দিলো।
গাছের
ডালে উঠে পাখি বললো,
‘যা হাতছাড়া হয়ে গেল
তা নিয়ে কখনো আফসোস
করো না।’
শিকারি বললো,
এটাও ঠিক। যা আর
আমার নেই,
তা নিয়ে আফসোস
করা তো বোকামি।
পাখি এবার
মগডালে উঠলো।
শিকারি বললো,
এবার তৃতীয়
উপদেশটি বল।
পাখি বললো,
তৃতীয়টি বলার
আগে দেখে নিই,
আগের
দুটি উপদেশের
শিক্ষা তোমার
জীবনে কাজে লাগিয়েছো কি না।
পাখিটি বললো,
আমার
পেটে আছে ২০০
গ্রাম ওজনের
একটি মুক্তো।
শুনে শিকারি খুব
আফসোস শুরু
করলো। হায় হায়! এ
কী করলাম
আমি!
এভাবে হাতছাড়া করলাম
ধনী হওয়ার এত
সহজ সুযোগ! বলেই
পাখিকে ধরার
ব্যর্থ চেষ্টায়
ওপরের
দিকে লাফাতে লাগলো।
কিন্তু
পাখি তো তখন
মগডালে।
সে হাসলো। বললো,
দেখ, আমি আগেই
বলেছিলাম,
অবাস্তব
কথা কখনো বিশ্বাস
করো না। আমার
ওজনই ১০০
গ্রাম। আমার
ভেতরে ২০০
গ্রামের
মুক্তো থাকবে কীভাবে?
বলেছিলাম,
যা হাতছাড়া হয়ে গেল
তা নিয়ে কখনো আফসোস
করো না। কিন্তু
তুমি তা-ই
করছো।
তোমাকে আর
কোনো উপদেশ
দেয়া অর্থহীন।
কারণ অধিকাংশ
মানুষের মতো তুমিও উপদেশ কান দিয়ে শুনেছো।
কিন্তু
তা থেকে শিক্ষা নাও নি। তোমার মতো বোকা ও লোভীদের কারণেই প্রতারকরা প্রতারণা করার
সুযোগ পায়।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×