somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতি দরকারী সবার জন্যই

২০ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন ৫ম শ্রেণীতে পড়ি তখন থেকেই প্রথম আলো পত্রিকা পড়ি। তখন পত্রিকায় মোহাম্মদ/মোছাম্মদ/ডাক্তার/ডক্টর প্রভৃতি বানানের সংক্ষিপ্তকরণের সময় মো. /মোছা. /ডা. /ড. প্রভৃতি বানান লেখা দেখে অবাক হতাম আর ভাবতাম পত্রিকায় ভুল বানান লেখা হয়। কেননা আমরা তো ছোট বেলা থেকেই শিখে এসেছি মোঃ /মোছাঃ /ডাঃ /ডঃ প্রভৃতি বানান। হঠাৎ এবছর জানুয়ারি মাসের ৩ তারিখে আমাদের নবম শ্রেণীর প্রথম ক্লাসেই বাংলা স্যার এসেই বললেন, আমরা যে কোন বানানের সংক্ষিপ্তকরণের সময় ঃ ব্যবহার করে থাকি যা মারাত্বক ভুল। ঃ একটি বণ মাত্র। ঃ কখনও সংক্ষিপ্তকরণ চিহ্ন হিসেবে বসতে পারে না। ঃ ব্যবহার করলে মোহাম্মদ/মোছাম্মদ/ডাক্তার/ডক্টর প্রভৃতি শব্দগুলোর উচ্চারণ হয়-- মোহ্/মোছাহ্/ডাহ্/ডহ্ প্রভৃতি। নম্বর বানানকেও সংক্ষেপে লেখা হয়ে থাকে--নং। এটাও আরেক ভুল। প্রকৃতপক্ষে ইংরেজিতে যেমন Abbreviation এর ক্ষেত্রে ডট (.) ব্যবহার করা হয়, তেমনি বাংলাতেও সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে একবিন্দু (.) ব্যবহার করতে হবে। বিষয়টি তখনও আমাদের ভাবিত করে। গত মাচ মাসে প্রথম আলো আলো আয়োজিত ভাষা প্রতিযোগে অংশগ্রহণ করি। তখন প্রথম আলোর সম্পাদক মহোদয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এ বিষয়ে অনেক যুক্ত দিয়ে কথা বলেন এবং আমাদেরকে যে কোন বাংলা শব্দের সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে একবিন্দু(.) ব্যবহার করতে উপদেশ দেন। সেই থেকে আমরা প্রচলিত ভুলগুলো পরিহার করে রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ খুঁজি। কিন্তু বাংলা একাডেমীর অভিধান ও ব্যাকরণ বইতে প্রচলিত নিয়মেই লেখা হচ্ছে। তবে এখন আমরা কোনটাকে সঠিক মনে করব? প্রথম আলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাকি বাংলা একাডেমীকে?
--মিষ্টি

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সশস্ত্র বাহিনী দিবস।

লিখেছেন নাহল তরকারি, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫




আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।

আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×