মহাসাক্ষী
০১ লা নভেম্বর, ২০১৪ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাতীয় গ্রিডে বিদ্যুত বিপর্যয়। সন্ধ্যার পরে কোথাও তাই বৈদ্যুতক বাতি জ্বলছে না। আমাদের বাড়ির উঠোনে জ্বলছে লণ্ঠন। লণ্ঠনের বিকল্প শত বছরের পুরনো থমাস আলভা এডিসনের বৈদ্যুতিক বাতি, বা আধুনিক সিএফএল, কিংবা অত্যাধুনিক এলিডি, সবই হার স্বীকার করে আশ্রয় নিয়েছে ওই লণ্ঠনের প্রজ্বলিত আলোর কাছেই। লন্ঠন- কত শত সহস্র বছরের স্মৃতির এক আলোকবর্তিকা! হয়ত হাজার বছর আগে কোন এক মহাকবির মহাকাব্য, কোন এক মহাসাধকের মহামন্ত্র, কোন মহাবৈজ্ঞানিকের মহাউদ্ভাবন রচিত হয়েছিল এই লণ্ঠনের আলোতেই; হয়ত কোন এক দিগ্বিজয়ী শাসকের রাজ্যজয়ের মহাপরিকল্পনা, মহাপ্রতাপশালী রাজার রাজশাসনের সবকিছুই জানে এই লন্ঠন! হয়ত জানে অত্যাচারী রাজার সামনে অসহায় কৃষকের গোঙানি, কিংবা মৃত্যদন্ডপ্রাপ্ত আসামির প্রাণভিক্ষার করুণ আর্তি। হয়ত জানে ইতিহাসবিখ্যাত কোন এক গ্রন্থের অজানা লেখকের নাম, কিংবা পুঁথি বা মর্সিয়া শ্রবণে ক্রন্দনরত শ্রোতাদের হৃদয়ের শোকগাথা। জানে হয়ত নবান্নের দেশে রাত্রিবেলাতে ক্লান্ত কৃষকের পানে কৃষকবধুর অমলিন হাসির আদ্যোপান্ত। কি জানে না এই লন্ঠন! কত যুগের, কত কালের গুগান্তরের রাজসাক্ষী মিটমিটিয়ে জ্বলছে, মিটমিটিয়ে জ্বলছে মহাকালের মহাবটবৃক্ষ, মহাকালের মহাসাক্ষী - লন্ঠন। আধুনিক বাতির সাধ্য কী, লন্ঠনকে নেভাতে পারে!
জ্বলছে - হাজার বছরের পুরনো লন্ঠন
Facebook -
Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে...
...বাকিটুকু পড়ুন
আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুন
আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুন