somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলু-ভা-জি বাংলা..

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নায়ক বাজার করিয়া আনিয়াছে। হাসিমুখে ঘরে ঢুকিয়া নায়িকার খোঁজ করিতে গিয়া হঠাৎ নায়ক তাহার মাতার সামনে পড়িয়া গেল।
তাহার মাতা ইদানীং তাহাকে কোনও এক কারণে সহ্য করিতে পারেন না। তাহার ধারণা, পুত্র বিবাহ করিয়া স্ত্রী-বশীভূত হইয়া গিয়াছে.. মাতার প্রতি তাহার কোনই আগ্রহ নাই।
মাতা মুখ কালো করিয়া পুত্রকে পাশ কাটাইয়া চলিয়া গেলেন। এমন সময় নায়িকা ঐ ঘরে প্রবেশ করিল। নায়ক-নায়িকা পরস্পরের দিকে তাকাইলো.. তাহাদের চেহারা কয়েকবার এমনভাবে দেখানো হইল যেন তাহারা জীবনে প্রথম কোন গরিলা দেখিতেছে.. এভাবেই পাঁচ মিনিট পার হইয়া গেল..

নায়কের বাবা অতি ভদ্রলোক। শান্তশিষ্ট মন বিশিষ্ট। স্ত্রীর ভয়ে সবসময় চুপ থাকিলেও ইনি খুব আমুদে একজন মানুষ.. পুত্রের হাতে বাজারের থলি দেখিয়া তিনি হাসিমুখে জিজ্ঞেস করিলেন, "তা আজ কি বাজার করে আনলে?"
"বাবা, সস্তায় ঝিঙ্গে পেলাম, নিয়ে নিলাম। পটল, সীম, কাঁকরোল আর আলুও সাথে করে নিয়ে এসচি.."
"বাব্বাহ!! আজ তো তাহলে জম্পেশ খাওয়া হবে, অ্যাঁ?" :D
নায়িকা বলিল, "বাবা, আজ কি খাবেন? বলুন, আমি রান্না চড়িয়ে দিচ্ছি.."
"তোমার পছন্দই আমার পছন্দ বৌমা!"
"তাহলে বাবা আজ পটল ভাজি আর মাছের চচ্চড়ি করি.."
"বেশ তো! বানাও তাহলে!!"

এমন সময় নায়কের মাতা পুনরায় সেইখানে প্রবেশ করিলেন। মুখখানা হাঁড়ির মতো করিয়া বলিলেন, "বৌমার কি জানা নেই যে আমার পটলে অ্যালার্জি আছে? আর..আমার ছেলেই বা তা কিভাবে ভুলে গেল..??" :/
ব্যাকগ্রাউন্ডে মন কাঁদানো সঙ্গীত। সবার চেহারা দুই-তিনবার করিয়া দেখাইতেছে.. মনে হইতেছে, এ যেন ডারউইনের "বাঁদর হইতে মানুষে রূপান্তর"-এর নকল করিয়া নায়ক-নায়িকার হাসিমুখ থেকে কালো মুখে পরিবর্তিত হইবার সূক্ষ্মাতিসূক্ষ্ম বর্ণনা দেখানো হইলো..!!

"না মা.. আসলে হয়েছে কি--"
"ব্যস্! আর কিচ্ছু বলতে হবে না.. আমি আজ এমনিতেই উপবাসে রয়েছি। আমার চিন্তা তোমাদের না করলেও চলবে.."
এই বলিয়া মাতা চলিয়া গেলেন। তাহার স্থানত্যাগের শোকে আরও দুই মিনিট নিরবতার সহিত শোক পালন চলিল। অতঃপর নায়কের পিতা বলিলেন, "আচ্ছা, আজ নাহয় আলু ভাজিই করো। কি বলো বৌমা?"

ইনি নায়িকা। নায়িকাগণ মূলত পুরোপুরি স্ত্রী প্রজাতির কোনও সদস্য নন। কারণ তাহাদের মধ্যে স্ত্রীজাতির খুব কম বৈশিষ্ট্যই বিদ্যমান। তাহারা চোখ বুজিয়া শাশুড়ির অপমান সহ্য করিতে পারেন। আচ্ছা, সে অন্য কথা..
নায়িকা বলিল, "আচ্ছা বাবা। এই! বাজারের ব্যাগটা দাও। যাও স্নান করে এসো! আমি রান্না বসাই গিয়ে.."

অতঃপর নায়ক, নায়কের পিতা এবং নায়িকার প্রস্থান.. পরিশেষে কি দাঁড়াইলো?? আজ বাড়িতে আলু ভাজি রান্না হইবে। জ্বি, ইহাই গতকাল আধা ঘন্টা বসিয়া বসিয়া জি বাংলায় দেখিলাম.. আবেগে কাঁন্দিয়ালাইচিলাম!!

বিশেষ দ্রষ্টব্য: যাহারা এতো বড় বোরিং লেখা পুরোটা পড়িয়া আমাকে মনে মনে গালি দিতেছেন আর বলিতেছেন- "এইডা কিসু হইলো?? এইডা কোনও কাহীনি হইলো..??".. তাহাদের উদ্দেশ্যে আমার একটাই কথা.. "আররে ভাইজান.. আপনার পইড়া এই অবস্থা, আর আমি যে আধাঘণ্টা ধইরা এইগুলা দেইখা দেইখা সহ্য করসি.. ওইডার কি হইবো..??" >_<

জি বাংলা 'জি'-ন্দাবাদ... -_-
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

কিছুই হচ্ছে না

লিখেছেন মুহাম্মদ তমাল, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৪



কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

×