somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থতার জোরালো অভিযোগ উঠেছে। ঢাকার মানুষ একটি বিষয়ে একমত, হাসিনা-সরকার কিছুতেই মূল্যবৃদ্ধিতে লাগাম পরাতে পারছে না। এদিকে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামি, জাতীয় পার্টি সব দল এখন মাঠে। রাজনীতির উত্তাপে শীতও কামড় বসাতে পারছে না ঢাকায়


ভারতের কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় আজ প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।


আনন্দবাজার তাদের প্রতিবেদনে লিখেছে, “নয়া দিল্লির রেস কোর্স রোডের ৭ নম্বর বাড়ি থেকে ঢাকার গণভবনের দূরত্ব প্রায় দেড় হাজার কিলোমিটার। অথচ ঢাকায় এসে মনে হচ্ছে, দুই বাড়ির বাসিন্দার ভাবনাচিন্তা এখন একই খাতে বইছে। আগামী এক-দেড় বছরের মধ্যেই দু’জনকে মানুষের রায়ের মুখোমুখি হতে হবে। দুই সরকারের বিরুদ্ধেই জোরালো অভিযোগ দুর্নীতি ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্র্ত্রণে ব্যর্থতা। আবার আর্থিক সংস্কার ও উন্নয়নেই জোর দিচ্ছেন মনমোহন সিংহ ও শেখ হাসিনা, দু’দেশের দুই প্রধানমন্ত্রীই। দুই রাজধানী শহরের ছবিটা অবশ্য আলাদা। আগামী লোকসভা নির্বাচনের কত দেরি, তা দিল্লিতে পা দিয়েই কারও পক্ষে বোঝা কঠিন। আর ঢাকায় বছর ঘুরলেই নির্বাচন। যুদ্ধের দামামা বেজে গেছে। নির্বাচনী প্রচারণা তুঙ্গে। আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামি, জাতীয় পার্টি সবাই এখন মাঠে। রাজনীতির উত্তাপে শীতও কামড় বসাতে পারছে না ঢাকায়।”


আনন্দবাজার আরও লিখেছে, “সামনের শক্ত চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই শাসক আওয়ামী লীগ ও বামপন্থী দলগুলির জোট আশা করছে, নির্বাচনের আগে তিস্তা চুক্তি সই হলে নির্বাচনে বাড়তি সুবিধা আদায় করা যাবে। অন্যদিকে তথ্য-সমপ্রচারমন্ত্রী, শরিক দল জাসদ-এর নেতা হাসানুল হক ইনুর মতে, ‘ঘরোয়া রাজনীতিই ঠিক করবে, ভোটের ফল। তবে তিস্তা চুক্তি সই হলে সুন্দর একটা পরিবেশ তৈরি হত। মনমোহন সিংহের সফরকে বাংলাদেশে মানুষ খুবই ইতিবাচক দিক হিসেবে গ্রহণ করেছিলেন। ফরাক্কার পরে তিস্তা-চুক্তি দু’দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ মাইল-ফলক হতে পারত।’


ওই প্রতিবেদনে বলা হয়, “দুর্নীতি, কালো টাকা নিয়ে বিতর্কও পুরোমাত্রায় উপস্থিত। বিশ্বব্যাঙ্কের টাকায় পদ্মা নদীর ওপরে সেতু প্রকল্পে হাসিনা-সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। দুই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলছে। দেখেশুনে মনে হয়, দিল্লি ও ঢাকার চরিত্রগুলো আলাদা হলেও রাজনৈতিক তরজার বিষয় একই। আর সেই কারণেই যেন ফারাক মুছে গিয়েছে দিল্লির ৭ নম্বর রেস কোর্স রোডের সঙ্গে ঢাকার গণভবনের।"

কপি পেষ্ট করা ।

সু
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপালিশ গাছের ফল চাম কাঠাল এর উপকারিতা

লিখেছেন রবিন.হুড, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:০৮


চাপালিশ, চামল, চাম্বল, চাম্বুল, টোপোনি (মগ), বলস্রাম (গারো), কাঁঠালি চাম বা চাম কাঁঠাল (বৈজ্ঞানিক নাম: Artocarpus chama; আর্টোকার্পাস চামা) হচ্ছে মোরাসি পরিবারের কাঁঠাল-জাতীয় একটি বন্য প্রজাতির ফল। বিপন্ন এই বৃক্ষটি... ...বাকিটুকু পড়ুন

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×