somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"স্বপ্ন বনাম শখ"

১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"স্বপ্ন বনাম শখ"
আমি কখনোই তেমন ভালো ছাত্র ছিলাম
না আর একটা ঘটনার কারণে কোনো
কোচিং এ ই পড়তাম না।তাই বাসায়
প্রাইভেট টিউটর রাখা হয়েছিল যদিও
তাদের বাড়ির কাজ একদিনও দেই নি।
ঘটনায় আসি-
তখন S.S.C পরীক্ষার্থী আর তেমন ভালো
ছাত্র না হওয়ার কারণে আমার বাবা-মা
আমাকে ঠিকমত পড়াশুনা করানোর জন্যে
অনেক প্রতিশ্রুতি দিত।
আমার একটা শখ তখন থেকেই ছিলো আছে
এবং থাকবে আর সেটা হলো মটর বাইক।
আমার পিতা মহাশয় আমাকে বলল যে,তুই
পরীক্ষায় মোটামোটি ভাবে পাশ করলে
তোকে আমি মটর বাইক কিনে দিবো।
আমিও মটর বাইকের লোভে ঠিকমত
পড়াশুনা শুরু করে দিলাম।তখন অবশ্য বুঝতে
পারি নাই যে আব্বুর প্রতিশ্রুতি অনেকটা
রাজনীতি বিধদের মতো ছিলো।
পরীক্ষার হলে প্রবেশ করার আগেও
আমাকে এক কথাই বলেছিলো।
পরীক্ষা দিলাম ভালোভাবেই আর একটা
রেজাল্ট ও আসলো যদিও RESULT DOES'NT
MATTER FOR ME.
কিন্তু মাসের পর মাস যায় অথচ আমার
আব্বুর সেই দেয়া প্রতিশ্রুতি আর পূরণ করা
হয় না যদিও চাইলেই পারে।
আমি ঘরে থাকি না,ঠিকমত খাওয়া
দাওয়া ও নেই ।
আমার অতি ঘনিষ্ঠ বন্ধুরাও তখন বাইক
কিনে ফেলেছে।ওরা ঘুরতে যায় আমি
পারি না।
অনেকেই বুঝায় যে বাইক এক্সিডেন্ট
খারাপ,এটা সেটা ইত্যাদি তবে আমি
মানতে নারাজ।
বাইক নিয়ে কলেজে যাবো আমার শখ
কিন্তু বাবা মায়ের দিচ্ছি দিবো বলে
প্রতিশ্রুতি দিতে দিতে আমার কলেজ
লাইফ ই শেষ।
বাবা মায়ের উপর ক্ষোভ করে এবং
অনেকটা নিঃসঙ্গতার কারণে কলেজ
জীবনের একটি ক্লাস ও করা হয় নি।
কেটে গেলো প্রায় দুই বছর।
আব্বু বলেছে H.S.C পাশ করলেই কিনে
দিবে।আর আব্বু-আম্মু আমাকে যে
প্রতিশ্রুতি দিতো তা আমি বন্ধু মহলে
বলতাম।ওদের বলতাম আগামী মাসেই
আমি বাইক কিনছি অথচ দিন যায় মাস যায়
বছরও যায় কিন্তু বাইক পাই না।
অনেক জমজমাট আড্ডার মাঝে আমাকে
চাপাবাজ ও বলে।কারণ আমিও কিনছি
কিনবো বলে যাচ্ছি।
তো H.S.C ও পাশ করলাম।বন্ধুরা বাইক
কিনে স্ট্যান করাও শিখে ফেলেছে।
আমার শখ অপূরণ ই থেকে যাচ্ছিল।অনেক
চাপা ক্ষোপ ও জন্ম নিয়েছিলো পিতা
মাতার উপর।
আমার যে ঘনিষ্ঠ বন্ধুর বাইক ছিলো ও বলল
যে "দোস্ত তুই বাইক কিনিস না আর
কিনলে বুঝবি যে কত ঝামেলা পোহাতে
হয় ফেমিলি থেকে"।
তখন হেসেছিলাম ওর কথার মমার্থ না
বুঝেই।
আমার আরেক ঘনিষ্ঠ বন্ধু বলেছিলো যে
"একজন সরকারী ইন্জ্ঞিনিয়ার হলে
সরকার মটর বাইক দেয়।এত কষ্ট করে
পড়াশুনা করার পর একজন বাইক চালানোর
যোগ্যতা অর্জন করে।তুই কি?" (ও অবশ্য
ইন্জ্ঞিনিয়ারিং পড়ছে)
বিশটি বছর অতিক্রম করেছি এবং বয়সের
সাথে সাথে কিছুটা বোধ শক্তিও
হয়েছে।
এখন উপলব্ধি করলাম যে,যদি তখন আমার
বাইক থাকতো হয়তো এক্সিডেন্ট কর
পুঙ্গত্ব বরণ করতাম নয়তো আরো ভয়ানক
কিছু।এজন্যই আমাকে বাইক কিনে দেয়া
হয় নাই।
আমার শখটি অপূরণ ই থেকে গেলো কারণ
আমি আমার স্বপ্ন আর শখ এক পাত্রে
গুলিয়ে ফেলেছিলাম।
আসলে আমার স্বপ্ন আমি বাইক মনে
করতাম কিন্তু এখন বুঝি সেটা ছিলো
আমার অন্যতম শখ।
জীবনের অনেক শখই পূরণ হয়েছে কিন্তু
কিছুটা অপরিপূর্ণও।হয়তো জীবনের সব শখ
পূরণ হলে জীবনটাই বৃথা।
থাকুক না কিছু অপূর্ণ।
তবে এতটুকু বলতে পারি যে,যারা আমার
ভালো চেয়েছিলো তারা আমাকে এ
বিষয়টাতে সার্পোট করে নাই।
আমার শখ এটা ছিলো আছে কিন্তু আমার
স্বপ্ন আরেকটা।
যদি শখ পূরণ করতে যাই তাহলো স্বপ্ন
অধরা থেকে যাবে তাই শখটা কে
অপশনাল রাখলাম আমার স্বপ্নটাকে ধরার
জন্য।
স্বপ্ন বনাম শখ এ খেলাটায় আপতত
স্বপ্নটাকেই বেছে নিলাম।স্বপ্ন পূরণ হলে
শখটাও পূরণ হবে আশারাখি।

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×