কবিতা সমগ্র
০৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্মৃতির পাতায়
মি শু ক
দিন গুলো সব হচ্ছে গত
চলছে সময় নিজের মতো,
নদীর জলও হচ্ছে দূষন,
স্মৃতি ভেজায় বালিশ-কূসন।
বিশাল বড় উঠোন আছে
কর্তার বড়াই আগেই গেছে,
গিন্নি শুধু জল ফেলে যায়
দিন কেটে যায় তাহার মায়ায়।
আম তলাতে ঘর উঠেছে
গাছ গুলো সব স্মৃতির আঁচে,
ভিটে-মাটির চিহ্ন কোথায়
নতুন বধূর পদের ধূলায়।
কেউতো ডাকে দেয় না সারা
উঠোন জুড়ে কোথায় পাঁয়রা?
কোথায় গেলে অন্ন খনি
ও গিন্নি দিবে আনি?
উত্তরে তে কোথায় রথ
থমকে গেছে চলার পথ,
বলেও যেনো হয়না বলা
কোথায় গেছে শস্য ঘোলা।
বাড়ছে বয়স হচ্ছি বুড়ো
এইতো ছিলো বয়স বারো,
জোৎস্না রাতে লুকোচুরি
আম কুড়ানো ভুরি ভুরি।
বাড়ছে শুধু অচেনা মুখ
কমছে শুধু সেই চেনা সুখ,
করছে মোদের জীবন তাড়া
ভাব গুলো সব দায়সারা।
উঠোন জুড়ে ঝগড়া-ঝাটি
রঁসুই ঘরে নাই যে মাটি,
আপন গুলো যাচ্ছে কোথায়
ঘর-সংসার বোঝা মাথায়।
গিন্নি আছে পীড়ার মাঝে
আর তাহারা গিন্নি সাজে,
নব দিনের নতুন রবি
নতুন আঁচল গুজছে চাবি।
এনে দিবে কি সেসব দিন
আমৃত্যু থাকবো ঋণ,
আনতে পারবে সেই হুংকার
ঝরে যাবে সব ঝংকার।
সে ক্ষমতা কাহারো নাই
কর্তা শুধু প্রার্থনা চাই,
হুক্কা ফুঁকে পাড় হয়ে যাও
কর্তা ডাকে একটু দাঁড়াও।
বিঃদ্রঃ নানু বাড়ির সবাই কে উৎস্বর্গ করলাম...
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুননভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী
নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই...
...বাকিটুকু পড়ুন