somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অত্যন্ত জরুরী টেকি পোস্ট (সকলের জন্য অবশ্যপাঠ্য) :P

০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কথায় বলে নাপিত দেখলে নোখ বাড়ে, আমার অবস্থাও হয়েছে তাই। ব্লগে আমাদের টেকি ভাইবোনেরা কত ভালো ভালো টেকি তথ্যবহুল পোস্ট দেন, আমারও খুব ইচ্ছে করে ওরকম দিতে। আমার কতদিনের স্বপ্ন, আমি একটা ভালো টেকি পোস্ট দেবো, সেই পোস্ট পড়ে সকলের চোখ ছলছল করে উঠবে, :| কর্তৃপক্ষ সেধে সেধে আমার সেই পোস্টটা স্টিকি করে দেবে! নাহয় আমি টেকি তেমন কিছু জানি না, তাই বলে কি আমার এমন সাধ হতে পারে না???

আসুন দেখা যাক এই অত্যন্ত জরুরি (!) টেকি ইনফর্মেশনগুলো কি কি হতে পারে… B-)

১. যদি আপনি ডেস্কটপ ব্যবহারকারী/কারিনী হয়ে থাকেন তবে খেয়াল করুন আপনার সিপিইউ এর গায়ে একটা বড়সড় গোলগাল বাটন আছে, ওটায় চাপ দিলে পিসির পাওয়ার অন হবে।

২. যদি বাসায় কারেন্ট না থাকে তবে কিন্তু ঐ বাটনে চাপ দিয়ে কোনও লাভ নেই… মুহাহাহাহা… ;)

৩. যদি পাওয়ার অন করার পরে কোনও একসময় নেহাতই পিসি বন্ধ করতে চান তবে কিন্তু আবার ডাইরেক্ট ঐ বাটনে টিপি দিলে ঝামেলা আছে, কাজেই স্টার্ট মেনু থেকে শাট ডাউন সিলেক্ট করতে হবে (স্টার্ট মেনু চেনেন তো? নাকি সেটাও… ;) )

৪. মাঝেমাঝে পিসি হ্যাং হয়ে গেলে একদম ধরে কষে দু'টো চাঁটি মারবেন, মাইরের উপ্রে কুনো ঔষুধ নাই! X((

৫. পিসি কিনতে গেলেই দেখবেন দোকানদার মাউস বলে একটা জিনিস গছিয়ে দেবে। কিন্তু ঘেন্না বা ভয়ের কিছু নেই, এই মাউস তো আর সেই মাউস নয়! :D

৬. মেসেঞ্জার বলে একটা বস্তু আছে, ওটাতে গেলে দুনিয়াসুদ্ধু লোকের সাথে কথা বলা যায় (আজাইরা টাংকি মারার একেবারে অব্যর্থ অস্ত্র!) ;)

৭. আবার ওয়েবক্যাম বলে একটা জিনিস আছে, পিসির সাথে যদি ওটা একটা লাগিয়ে নিতে পারেন, তাহলে তো আরও মজা, মেসেঞ্জারে যার সাথে টাংকি মারবেন তার খোমাও দেখতে পাবেন!

৮. ডেস্কটপ বা ল্যাপটপের কোনও এক জায়গায় দেখবেন একটা লম্বাটে ফাঁকা জায়গা বা নাশ্তার ট্রে এর মত ট্রে জাতীয় একটা স্পেস আছে, ওখানে যদি একটা সিডি (মানে গোল্লা একটা চাকতি টাইপের জিনিস আর কি) বসিয়ে দিতে পারেন তাহলেই আর চিন্তা কি, ইচ্ছামতন মুভি দেখতে পারবেন। :D

৯. আজকাল পেন ড্রাইভ বলে একটা জিনিস পাওয়া যায়, খালি নামেই 'পেন', আসলে কিন্তু ওটা দিয়ে এক অক্ষরও লেখা যায় না! (কুন গাধায় যে বানাইসে এই পেন!) X((

১০. মানুষজন দেখি আজকাল এক্সটারনাল/পোর্টেবল হার্ডডিস্ক ড্রাইভ নিয়া খুবই উত্তেজিত। আরে বাবা, কোনও দরকার আছে এইগুলার? আমি তো এখনও মহাসুখে ফ্লপি দিয়ে কাজ চালাই! :-*

আপাততঃ এই ১০টাই থাকুক, পরে আরও মনে পড়লে আরও দেবো। আপনারাও কয়েকটা বলুন না, এখানে যোগ করে দিই, সবার কত উপকার হবে তাহলে একবার ভেবে দেখুন। স্কুলে যে আমরা এত রচনা মুখস্থ করতাম 'পরসেবাই বড় সেবা, মানবজীবন মানেই পরহিতব্রতে আত্মত্যাগ' সেটাও এই সুযোগে একটু চর্চা হয়ে যাক না! B-)
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১৫
২০২টি মন্তব্য ১৬২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×