ব্যাংক একাউন্টে যার মিলিয়ন ডলার জমা আছে, হাত ঝাড়লে যার লাখ টাকা বের হয়, জীবন তার কাছে কী তা বলতে না পারলেও ভালোবাসা যে তার কাছে দামি কোন রেষ্টুরেন্টে একান্ত সময় পার করা তা কিন্তু বেশ বলা যায়। একদল প্রেমিক যুগল আছে যাদের কাছে ভালোবাসা মানে বড় রেষ্টুরেন্টে চাইনিজ বা থাই খেয়ে সোশ্যাল মিডিয়ায় জানান দেয়া। পার্কে বসে বাদাম চিবুতে চিবুতে, প্রেমিকার হাতে হাত রেখে যে রুপকথা বানায়, ভালোবাসা তার কাছে সেটাই। তার যাপিত জীবনের প্রতিফলনটা এমনই।
দুমুঠো খাবারের আশায় কিংবা সন্তানকে ভালো রাখতে স্বামী-স্ত্রী যখন হাতে হাত রেখে এক হয়ে খেটে যায় তা কিন্তু তারা ভালোবাসার জোরেই করে। মা যে তার সন্তানকে জোর করে খাওয়ায়, বৃষ্টিতে ভিজলে মার দেয় তা কিন্তু মায়ের ভালোবাসা থেকেই ।
ভালোবাসা যে আমাদের জন্য কত ছোট্ট জিনিসে লুকিয়ে থাকে তা হয়তো আমরা ভাবতেও পারি না। হতাশার সাগরে ডুবে থাকা মানুষটিরও মন ভালো হয়ে যায় কেবল ভালোবাসার মানুষের এক চিলতে মুচকি হাসিতে। ভালোবাসা সবার জন্য রেডিসনে কিংবা চাইনিজ রেষ্টুরেন্টে খাওয়া কিংবা দুমুঠো শাকপাতা মাখানো ভাত নয়, ভালোবাসা একেক জনের কাছে একেক রকম। জীবন যেখানে যেমন ভালোবাসা সেখানে তেমন, যাপিত জীবনটাই ভালোবাসা।
[ ছবিটা ইন্টারনেট থেকে নেয়া]

সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




