বন্ধুত্ব তার নাম
০২ রা আগস্ট, ২০০৯ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভালোবাসায় বন্ধু বটে
বন্ধু মানে প্রেম
মনের ছোঁয়ায় ঘনিষ্ঠতা
বন্ধুত্ব তার নাম।
বন্ধু মানে কথোপকথন
বন্ধু মানে আড্ডা,
বন্ধু মানে গোলটেবিলে
সিঙ্গারা, সমুচা আর ঠান্ডা।
বন্ধু মানে অংক কষা
পরীক্ষার প্রস্তুতি,
বন্ধু মানে চুরি করে
দেখাদখির স্মৃতি।
বন্ধু মানে দুঃসময়ে
সহযোগিতার হাত,
বন্ধু মানে কান্না মুছে
হাৎসোজ্জল সুপ্রভাত।
বন্ধু তোদের ভালোবাসি
অন্তরঙ্গ মনে,
স্মৃতিগুলো তাই গেঁথে রাখি
অধিক সযতনে।
বন্ধু তোরা ভালো আছিস
শুনতে ভালো লাগে,
তোদের ডাকে মন হেসে যায়
গভীর অনুরাগে।
এমনি করে সুখে দুখে
বন্ধু মোরা সব,
হেসেখেলে, মিলেমিশে
করব কলরব।
অনেক অনেক ভালোবাসা
বন্ধু তোদের তরে,
শুভেচ্ছা নিস, ভালো থাকিস,
মনে রাখিস মোরে।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন